বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খুলনায় সাত দিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, ৪ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক

বারিধারা মাদরাসা থেকে বিদায় নিলেন নাজিমে তালিমাত মুফতী মকবুল হুসাইন কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত আল্লামা নুর হুসাইন কাসেমী রহ.-এর হাত ধরে গড়ে ওঠা প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসা থেকে বিদায় নিলেন নাজিমে তালিমাত (শিক্ষা সচিব) মুফতী মকবুল হুসাইন কাসেমী

জানা গেছে, চলতি রমজানের মাঝামাঝি সময়ে তিনি ইস্তফা দেন। বর্তমানে তিনি বগুড়া জামিল মাদরাসায় শায়েখ ইব্রাহীম আফ্রিকী-এর সোহবতে ইতেকাফে আছেন।

কওমি শিক্ষাবোর্ড বেফাকের দওরায়ে হাদিসে সারা দেশে ২য় স্থান ও পরবর্তীতে দারুল উলুম দেওবন্দে দাওরায়ে হাদিসে পুনঃ ২য় স্থান অর্জনকারী মুফতী মকবুল হুসাইন কাসেমী বারিধারা মাদরাসায় দীর্ঘ ৩৩ বছর শিক্ষকতা করেন। দীর্ঘ এই বছরগুলোতে তিনি জামিয়ার মালি ছিলেন। জামিয়াকে সাজিয়েছেন ফল-ফসল আর পত্র-পল্লবে।

তিনি ১৯৯০ সালে বারিধারা মাদরাসার খেদমতে যোগ দেন। খেদমতের প্রথম বছর তিনি তিরমিযি ১ম খণ্ড সহ অন্যান্য কিতাবাদী দরস দেন।

তিনি সিহাহ সিত্ত্বার সকল কিতাব পাঠদান করিয়েছেন, ২০১৩ সালে আল্লামা নুর হুসাইন কাসেমীর বোখারী আউয়াল শুরু থেকে শেষ পর্যন্ত জামিয়া মাদানিয়া বারিধারায় দরস দান করেছেন।

খেদমতের ৩ বছর পর ১৯৯৩ সালে তিনি বারিধারা মাদরাসার নাজিমে তালিমাত (শিক্ষা সচিব) এর দায়িত্ব লাভ করেন। ২০২৩ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মুফতী মকবুল হোসাইন কাসেমী পিতা হাজী আজিজুর রহমান খাঁন এর ঔরষে ১৯৬৮ সালে সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন হেতিমগঞ্জ, কতোয়ালপুর গ্রামে জন্ম লাভ করেন। স্থানীয় জামেয়া হুসাইনীয়া ঢাকা দক্ষিণ মাদরাসা তিনি প্রাথমিক শিক্ষা অর্জন করেন। পরে সিলেটের জামেয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসা থেকে মাধ্যমিক শিক্ষা অর্জন করেন।

১৯৮৩ সালে হাটহাজারী মাদরাসায় ফুনুনাতে ভর্তি হয়ে দুই বছর লেখা পড়া করেন। ১৯৮৫ সালে তিনি জালালাইন জামাতে মালিবাগ মাদরাসায় ভর্তি হন।

১৯৮৭ সালে মালিবাগ থেকে তাকমীলে বেফাক পরীক্ষায় ২য় স্থান অর্জন করেন। ১৯৮৮ সালে দেওবন্দে দাওরায়ে হাদিসে ২য় স্থান অর্জন করেন। ১৯৮৯ সালে দেওবন্দে ইফতা সম্পন্ন করেন।

হুআ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ