রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

শিক্ষার পাশাপাশি সামাজিক সংস্কারও জরুরি: মাওলানা সৈয়দ আসজাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাইখুল ইসলাম হোসাইন আহমদ মাদানী রহ.-এর সন্তান এবং জমিয়তে উলামায়ে হিন্দ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা সৈয়দ আসজাদ মাদানী বলেছেন, ধর্মীয় ও আধুনিক শিক্ষা যেমন সমাজের জন্য অপরিহার্য, তেমনি সামাজিক সংস্কারও আমাদের জন্য অত্যন্ত জরুরি।

রবিবার (৩০ নভেম্বর) দুপুরে মুন্সিগঞ্জের কোলাপাড়ায় অবস্থিত জামিয়া মাদানিয়া মাদ্রাসার প্রাঙ্গণে ‘সামাজিক সংস্কার ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদরাসাটির শুরা কমিটির অন্যতম সদস্য ও ঢাকার আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদদীন যাকারিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় আরও বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা আব্দুল বাসেতসহ অন্যান্য বক্তারা।

বক্তব্যে মাওলানা মাদানী বলেন, যে ব্যক্তি নিজের ঘরে সালাম দিয়ে প্রবেশ করে, সে আল্লাহর হেফাজত ও আমানের মধ্যে থাকে। তিনি সংকট ও স্বাচ্ছন্দ্য—উভয় অবস্থায়ই আল্লাহর পথে ব্যয় (ইনফাক ফি সাবিলিল্লাহ)-এর গুরুত্ব তুলে ধরে উপস্থিত সবাইকে মানুষের উপকারে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি কুরআন ও হাদিসের আলোকে পিতা-মাতার হক আদায় এবং আত্মীয়তার সম্পর্ক দৃঢ় রাখা (সিলাতুর রাহিম)-এর প্রয়োজনীয়তা সম্পর্কেও মুসলমানদের স্মরণ করিয়ে দেন।

ধর্মীয় শিক্ষার গুরুত্ব তুলে ধরে মাওলানা মাদানী বলেন, জামিয়া মাদানিয়া কোলাপাড়া এ অঞ্চলের জন্য এক মহা নিয়ামত। শিক্ষকদের পরিশ্রম ও দায়িত্বশীলদের প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি ক্রমোন্নতির পথে এগিয়ে যাচ্ছে। মরহুম হাজী আশরাফ সাহেবসহ যারা এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন বা এখনও যুক্ত আছেন—তিনি সবার জন্য এটিকে সদকায়ে জারিয়া বলে উল্লেখ করেন।

মাওলানা মাদানীর আগমনকে এলাকাবাসী আল্লাহর বিশেষ অনুগ্রহ হিসেবে বিবেচনা করে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানায়।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ