সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি শায়খুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর গেন্ডারিয়ার আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমীর ভাতিজা মাওলানা জাবের কাসেমী এই তথ্য নিশ্চিত করেছেন।

ভর্তি রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে তাঁর ছেলে মাওলানা মো. হোসাইন আওয়ার ইসলামকে এই তথ্য জানিয়েছেন।

মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী জমিয়ত ও হেফাজতের সাবেক মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমীর ছোট ভাই। তিনি রাজধানীর মাদানীনগর মাদরাসা ছাড়াও একাধিক মাদরাসায় হাদিসের দরস দিতেন।

এর আগে গতকাল শুক্রবার মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমীর ছেলে মাওলানা হোসাইন জানান, তার বাবার অবস্থা গুরুতর। চিকিৎসকরা জানিয়েছেন, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমীর অক্সিজেন লেভেল অনেক নিচে নেমে গেছে। তাকে লাইফ সাপোর্ট দেওয়ার কোনো বিকল্প নেই। তবে পরিবারের সিদ্ধান্ত লাইফ সাপোর্টে নেওয়া হবে না। তাদের পক্ষ থেকে চিকিৎসকদের জানানো হয়েছে, লাইফ সাপোর্ট ছাড়া যত চেষ্টা আছে তা যেন করা হয়। চিকিৎসকরা এখন বিকল্প যত ব্যবস্থা আছে তা প্রয়োগ করছেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ