রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

ইজতেমা মাঠে ৫ দিনের জোড় শুরু শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাবলিগ জামাতের শুরায়ি নেজামের সাথীদের নিয়ে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু হচ্ছে টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে। আগামীকাল শুক্রবার (২৮ নভেম্বর) শুরু হয়ে এই ইজতেমা চলবে মঙ্গলবার (২ ডিসেম্বর) পর্যন্ত। এতে তাবলিগের পুরনো সাথীরা অংশ নেবেন।

তাবলিগের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক মাওলানা হাবিবুল্লাহ রায়হান জানান, দেশের ৬৪ জেলার তাবলিগের পুরনো সাথীরাই এতে অংশ নেবেন। যারা বিভিন্ন সময় তাবলিগে তিন চিল্লা, এক চিল্লা বা সাল লাগিয়েছেন তারা এখানে যোগ দেবেন।

তিনি জানান, এই জোড়ে হিন্দুস্তান ও রায়বেন্ডের মুরব্বিরা আসবেন। প্রতি বছরই বিশ্ব ইজতেমার আগে এই জোড় হয়ে থাকে।

হিন্দুস্তানের ইবরাহিম দেওলা, আহমদ লাট, ভাই ফারুক সাহেব বেঙ্গলুরু প্রমুখ এবারের জোড়ে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ