রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

বিজয়ের মাসে বিএনপির ‘মশাল রোড শো’ স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পূর্ব ঘোষিত ‘বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো’ কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে এই কর্মসূচি স্থগিত করা হয়েছে।

আজ রবিবার (৩০ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
 
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তিনি। তার শারীরিক অবস্থা সংকটজনক। বিগত তিনদিন ধরে একই অবস্থায় রয়েছেন। দেশি-বিদেশি চিকিৎসকদের পরামর্শে তার চিকিৎসা চলছে এবং আপাতত এই হাসপাতালেই তার চিকিৎসা চলবে। গতকাল শনিবার রাত ৯টার পর এভারকেয়ার হাসপাতাল ফটকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। খালেদা জিয়ার চিকিৎসা ও শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ তথ্য জানাতে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসায় দেশের চিকিৎসকদের পাশাপাশি যুক্তরাজ্য, সৌদি আরব, চীন ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসাপাতালের চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে। তাদের যৌথ আলাপ-আলোচনার ভিত্তিতে এখানে তার চিকিৎসা অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে।

জাহিদ হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে খালেদা জিয়ার চিকিৎসাব্যবস্থা তদারকি করছেন এবং দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন। সেই সঙ্গে তার দুই পুত্রবধূ, ছোট ভাইসহ অন্যান্য স্বজন ও দলীয় নেতারা সহযোগিতা করছেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ