সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

চলতি মাসেই বাংলাদেশে আসছেন ভারত-পাকিস্তানের বিশিষ্ট দুই আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বাঁ থেকে মাওলানা আবদুল্লাহ মারুফি (ভারত)  ও  ড. আল্লামা মনজুর আহমদ মেঙ্গল (পাকিস্তান)। ছবি: সংগৃহীত

|| হাসান আল মাহমুদ ||

চলতি জানুয়ারি মাসে বাংলাদেশে আসছেন পাকিস্তান ও ভারতের বিশিষ্ট দুই আলেম। তাঁরা হলেন দারুল উলুম দেওবন্দের উচ্চতর হাদীস গবেষণা বিভাগের তত্ত্বাবধায়ক (মুশরিফ) মাওলানা আবদুল্লাহ মারুফি (ভারত) ও ড. আল্লামা মনজুর আহমদ মেঙ্গল (পাকিস্তান)। 

আজ সোমবার (১৩ জানুয়ারি) মাওলানা আবদুল্লাহ মারুফির আগমনের বিষয়টি হজরতের বাংলাদেশি শাগরেদ মুফতি আবুল ফাতাহ কাসেমী ও ড. আল্লামা মনজুর আহমদ মেঙ্গলের আগমনের বিষয়টি সাবেক এমপি মুফতি শহীদুল ইসলাম রহ. এর ছেলে মুফতি তালহা ইসলাম সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

মুফতি আবুল ফাতাহ জানান, আগামী ১৭ তারিখ থেকে ২৪ তারিখে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশ আসছেন দারুল উলুম দেওবন্দের উচ্চতর হাদীস গবেষণা বিভাগের তত্ত্বাবধায়ক (মুশরিফ), আমাদের উস্তাদ মুহতারাম, মুহাক্কিক আলেম, হাদীস শাস্ত্রের উজ্জ্বল দিকপাল, বহুগ্রন্থ ও গবেষণা রচয়িতা, হযরত শাইখুল হাদীস মাওলানা যাকারিয়া কান্ধলবির সাহেবজাদা মাওলানা পীর তালহা কান্ধলবি রহ. এর খলিফা মাওলানা আবদুল্লাহ মারুফি হাফি.।

তিনি আরও জানান, এ সময় তিনি ঢাকা, সিলেট, বি-বাড়িয়া ও খুলনার কয়েকটি ঐতিহ্যবাহী মাদ্রাসায় ইলমি মুহাদারা, খতমে বুখারী ও ইসলামী মহাসম্মেলনে যোগদান করবেন।

মুফতি তালহা ইসলাম জানান, আলহামদুলিল্লাহ দাওয়াত কবুল করেছেন বর্তমান বিশ্বে একজন ইসলামি ব্যক্তিত্ব, বুখারী শরীফের হাফেজ ড. আল্লামা মনজুর আহমদ মেঙ্গল (পাকিস্তান)। সব ঠিক থাকলে বুধবার (১৫ জানুয়ারি) আসার সম্ভাবনা রয়েছে হজরতের।

তিনি বলেন, সফর সংক্রান্ত কোনো দরকারে বা হযরতের প্রোগ্রাম নেয়ার বিষয়ে যোগাযোগ করতে  01984555111 (মুফতি তালহা ইসলাম),  01819279086 (মাওলানা শামসুল আরেফিন সাদী)।

হাআমা/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ