সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

সাহিত্য-সাংবাদিকতার সনদ পেলো অর্ধশতাধিক কওমি তরুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

|| কাউসার লাবীব ||

অনলাইন সংবাদ মাধ্যম ‘আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম’-এর আয়োজনে, লেখকদের জাতীয় সংগঠন ‘বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম’-এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত ‘ভাষা সাহিত্য সাংবাদিকতা সার্টিফিকেট কোর্স’-এর ১০ম ব্যাচ সম্পন্ন করে প্রায় অর্ধশতাধিক কওমি তরুণ সনদ পেয়েছে।

আজ শুক্রবার (২০ জানুয়ারি) রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসা মিলনায়নে কোর্সে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

সনদ তুলে দেন লেখক ও সাংবাদিক মাওলানা শরীফ মুহাম্মদ, বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সভাপতি কবি মুনীরুল ইসলাম, বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সাধারণ সম্পাদক আমিন ইকবাল, আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব, লেখক মিজানুর রহমান জামীল প্রমুখ।

জানা যায়, কোর্সটির ১১তম ব্যাচ শুরু হবে ২৮ শাবান থেকে। কোর্সে প্রশিক্ষণ দেওয়া হবে কী লিখবো কেন লিখবো, লেখালেখির প্রস্তুতি, রোজনামচা, ব্যবহারিক বানান, প্রবন্ধ-নিবন্ধ, ছড়া, গল্প-উপন্যাস, ফিচার, অনুবাদ, প্রুফ-সম্পাদনা, আবৃত্তি-উচ্চারণ, সংবাদপত্র-সাংবাদিকতা, অনলাইন সাংবাদিকতা, সাক্ষাৎকার, সংবাদপত্রে ইংরেজি পরিভাষা, মোবাইল জার্নালিজম, ক্যামেরার ব্যবহার, ভিডিও-ফটোগ্রাফি, লেখালেখি ও সংবাদপত্রে তথ্যপ্রযুক্তি বিষয়ে।

বিস্তারিত জানতে যোগাযোগ: 01902891996, 01726688686 (নগদ ও বিকাশ) Wattsapp

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ