মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

চীনের নতুন প্রধানমন্ত্রী হলেন লি কিয়াং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তৃতীয়বারের মতো দায়িত্ব নেওয়া চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মনোনীত লি কিয়াংকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে। এর আগে ২০১৩ সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন লি কেকিয়াং। তারই স্থলাভিষিক্ত হলেন লি কিয়াং।

শনিবার সকালে বেইজিংয়ে দেশটির পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসে নতুন প্রধানমন্ত্রী হিসেবে লি কিয়াংয়ের মনোনয়ন প্রস্তাব দেন।

শি জিনিপিং পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক থাকাকালীন ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত ছিল লি কিয়াং। তা ছাড়া চীনের সবচেয়ে বড় শহর সাংহাইয়ের কমিউনিস্ট পার্টির প্রধানও ছিলেন লি কিয়াং।

গত অক্টোবরে চীনা কমিউনিস্ট পার্টির কাউন্সিলে লি কিয়াংকে পলিট ব্যুরো স্ট্যান্ডিং কমিটিতে দ্বিতীয় শীর্ষ পদে আনা হয়। তখনই ধারণা করা হয়েছিল পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি। অন্যদিকে পাঁচ বছর করে দুই মেয়াদে দায়িত্ব পালনকারী বর্তমান প্রধানমন্ত্রী কেকিয়াং আগামী সোমবার অবসর নেবেন।

২০১৩ সালে যখন কেকিয়াং প্রধানমন্ত্রী হন, কিছুটা উদারপন্থি হিসেবে পরিচিত এই নেতা চীনের রাজনৈতিক-সামাজিক পরিসরে পরিবর্তন আনতে কাজ করবেন এমনটিই প্রত্যাশা ছিল। পশ্চিমা বিশ্লেষকরা অনেকে আশাবাদ ব্যক্ত করেছিলেন। কিন্তু বলা হয়, প্রেসিডেন্ট শি জিনপিং নানাভাবে তার ক্ষমতা খর্ব করে দিয়েছিলেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ