শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা সাগরে নিখোঁজের একদিন পর মিলল মাদরাসাছাত্র আরিফের লাশ আগামীকাল অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন বেসরকারি শিক্ষকরা যশোরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু সরকারের ১৮০ দিনের পারফরম্যান্স আশাজাগানিয়া নয়: গাজী আতাউর রহমান দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্বাধীনতা দিবস উপলক্ষে দারুল উলুম দেওবন্দের শিক্ষার্থীদের পতাকা র‍্যালি উপনির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটে অস্বীকৃতি মাওলানা বদরুদ্দিন আজমলের

হযরত মুহাম্মদ (সা.) -এর অবমাননা একটি উসকানিমূলক ও ঘৃণিত কাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

তুরস্কের একটি ব্যঙ্গাত্মক ম্যাগাজিনে ইসলাম ধর্মের নবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননাকর কার্টুন প্রকাশের পর, দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান এই ঘটনাকে তীব্র নিন্দা জানিয়ে বলেন, বিষয়টি তদন্ত করা হবে।

এরদোয়ান বলেন: “কিছু বেয়াদব ও নীতিহীন ব্যক্তি আমাদের মহান নবীর প্রতি অবমাননাকর আচরণ করেছে। এটি একটি সুস্পষ্ট ও ঘৃণাজনক উসকানি।”

তিনি আরও বলেন: “আমাদের নিরাপত্তা বাহিনী এবং বিচার বিভাগ দ্রুত ব্যবস্থা নিয়েছে, সংশ্লিষ্ট ম্যাগাজিনটি জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ শুরু করা হয়েছে।”

এরদোয়ান বলেন: “যারা আমাদের নবী কিংবা অন্য কোনো নবীর অবমাননা করবে, তাদেরকে আদালতের মুখোমুখি হতে হবে। আমরা বিষয়টি কঠোরভাবে অনুসরণ করবো।”

এই ঘটনার পর, বহু মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করে এবং পুলিশের সাথে সংঘর্ষে জড়ায়। সংশ্লিষ্ট ম্যাগাজিনের দায়িত্বশীলদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রঃ ইকনা নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ