মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

কাতারের নতুন প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানিকে কাতারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে শেখ খালিদ বিন খলিফা বিন আবদেল আজিজ আল থানি পদত্যাগ করলে তার স্থলাভিষিক্ত হন শেখ মোহাম্মদ।

গতকাল মঙ্গলবার (৭ মার্চ) আমিরই দেওয়ানে প্রধানমন্ত্রী হিসেবে এই শপথ নেন তিনি।

যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি ২০১৬ সালে দেশের পররাষ্ট্রমন্ত্রী হন। তার পরের বছরই জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগ তুলে কাতারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ আরও দুটি দেশ।

এই নিষেধাজ্ঞার জেরে ভোগান্তিতে পড়েছিল উপসাগরীয় দেশ কাতার। ২০২১ সালে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় সৌদি আরব ও বাকি তিন দেশ।

এই নিষেধাজ্ঞা প্রত্যাহারে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানির ব্যাপক ভূমিকা ছিল বলে মনে করা হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ