বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী

অনলাইনে দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধন শুরু ২৮ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কওমি মাদরাসাসমূহের সম্মিলিত শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়ার দাওরায়ে হাদিস পরীক্ষার অনলাইনে নিবন্ধন শুরু হবে ২৮ সেপ্টেম্বর।

আজ সোমবার আল-হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক মু: অছিউর রহমান স্বাক্ষরিত এক এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আল-হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুসারে ২০২৩ সালের দাওরায়ে হাদীস পরীক্ষার নিবন্ধন এবার অনলাইনে হবে। নিজ নিজ মাদরাসার কম্পিউটার থেকে প্রত্যেক মাদরাসা দাওরায়ে হাদীস পরীক্ষার্থীদের অনলাইনে নিবন্ধন করাবে। ১ রবীউল আউওয়াল ২৮ সেপ্টেম্বর ২০২২ তারিখ থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হবে।

অনলাইনে সুষ্ঠুভাবে নিবন্ধন কার্যক্রমে অংশগ্রহণের জন্য দেশের সকল দাওরায়ে হাদীস মাদরাসাকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রথম ধাপে আল-হাইআতুল উলয়া বিগত বছরের প্রত্যেক মারকায-মাদরাসার কম্পিউটার জানা এক ব্যক্তিকে প্রশিক্ষণ প্রদান করবে।

দ্বিতীয় ধাপে মারকায মাদরাসাসমূহ নিজ নিজ আওতাধীন মাদরাসাসমূহের কম্পিউটার জানা একজনকে প্রশিক্ষণ প্রদান করবে। আল-হাইআতুল উলয়ার অফিস প্রশিক্ষণে সব ধরণের সহায়তা প্রদান করবে।

প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে ১০ সেপ্টেম্বর শনিবার থেকে। আল-হাইআতুল উলয়ার অফিসের দায়িত্বশীলগণ মারকায-মাদরাসার সঙ্গে ফোনে যোগাযোগ করে প্রত্যেক মারকায-মাদরাসাকে প্রশিক্ষণের সময়সূচি অবহিত করবেন। এ বিষয়ে সকল মাদরাসার মুহতামিম ও দায়িত্বশীলগণের সহযোগিতা একান্তভাবে কাম্য।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ