রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির লাশ, জানাজা পড়া হচ্ছে একসঙ্গে বৈষম্য ‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’-এর উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি

রেডিও, টিভি বা মোবাইলে সেজদার আয়াত শুনলে কি সেজদা দিতে হয়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| নাজমুল হাসান সাকিব ||

১৫ আগস্ট বা বিভিন্ন দিবসকে কেন্দ্র করে লাউড স্পিকারে কোরআন তিলাওয়াত বাজানো হয়। তাছাড়া বিভিন্ন সময় আমরা মোবাইল-ফোন থেকে কুরআনুল কারিমের তিলাওয়াত শুনি। তাই জানতে চাচ্ছি, রেডিও কিংবা মোবাইল-ফোনে কুরআনুল কারিমের তিলাওয়াত শোনার সময় আয়াতে সিজদা শুনলে তিলাওয়াতে সিজদা ওয়াজিব হবে কি?

উত্তর: রেডিও বা মোবাইল-ফোনে কুরআনুল কারিমের তিলাওয়াত যদি সরাসরি সম্প্রচারিত হয়, তাহলে এই তিলাওয়াত শুনলে সেজদা দেওয়া ওয়াজিব। আর যদি প্রচারিত তিলাওয়াত সরাসরি না হয়ে রেকর্ডকৃত হয়, তাহলে সিজদা দেওয়া ওয়াজিব নয়।

অবশ্য যখন বুঝা না যায় যে, তিলাওয়াত সরাসরি প্রচার হচ্ছে নাকি রেকর্ড থেকে, তখন সর্তকতা হলো— সিজদা দিয়ে দেওয়া।

(ফাতাওয়ায়ে শামী: ২/৭০২, ফাতাওয়ায়ে হিন্দিয়া: ১/১৯২, আপকে মাসায়েল আওর উনকা হল: ৪/২৩৯, ফাতাওয়ায়ে মাহমুদিয়া: ৭/৪৭১)

লেখক: শিক্ষার্থী, (ইফতা ১ম বর্ষ) আল মারকাজুল ইসলামী বাংলাদেশ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ