রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানজুড়ে সাম্প্রতিক বিক্ষোভ ও অস্থিরতার পর দেশটির পরিস্থিতি এখন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার তেহরানে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে আরাগচি জানান, গত সপ্তাহান্তে বিক্ষোভ ঘিরে সহিংসতা কিছুটা বেড়েছিল, তবে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরেছে। তিনি অভিযোগ করেন, চলমান বিক্ষোভকে পরিকল্পিতভাবে সহিংস ও রক্তক্ষয়ী রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে, যাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হস্তক্ষেপের সুযোগ বা অজুহাত পান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটি যুদ্ধের জন্য প্রস্তুত থাকলেও কূটনৈতিক সমাধানের পথ এখনো খোলা রাখা হয়েছে। একই সঙ্গে তিনি জানান, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দ্রুত সারা দেশে ইন্টারনেট সংযোগ পুনরায় চালুর কাজ চলছে। বিশেষ অগ্রাধিকার দিয়ে দূতাবাস এবং বিভিন্ন সরকারি মন্ত্রণালয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা হবে।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নাম উল্লেখ না করে ডোনাল্ড ট্রাম্পকে ইতিহাসের ‘অহংকারী স্বৈরশাসকদের’ সঙ্গে তুলনা করেছেন। তিনি লেখেন, যারা ক্ষমতার দম্ভে নিজেকে সর্বশক্তিমান মনে করেছিল—ফেরাউন, নমরুদ বা রেজা শাহ—তাদের পতন তখনই ঘটেছিল যখন তারা ক্ষমতার চূড়ায় ছিল। খামেনির ভাষ্য অনুযায়ী, একই পরিণতি ট্রাম্পের জন্যও অনিবার্য।

আরএইচ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ