শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

ভোরের প্রচারে নজর কেড়েছেন ইবনে শাইখুল হাদিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির (ইবনে শাইখুল হাদিস) মাওলানা মামুনুল হক এবার ঢাকা-১৩ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি ইতোমধ্যে পুরোদমে এলাকায় গণসংযোগ শুরু করেছেন। প্রায় প্রতিদিনই মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগরের কোনো না কোনো এলাকায় যাচ্ছেন। মানুষের সঙ্গে কথা বলছেন। দোয়া ও সমর্থন চাচ্ছেন।

মাওলানা মামুনুল হকের এই প্রচারের মধ্যে ভোরের প্রচার বেশ নজর কেড়েছে। তিনি সোমবার (১২ জানুয়ারি) বাদ ফজর জিয়া উদ্যানে প্রাতঃভ্রমণে যান। সেখানে সকালের নির্মল বাতাসে শরীর চর্চারত নানা বয়স ও শ্রেণি-পেশার মানুষের সঙ্গে খোলামেলা ভাববিনিময় করেন।

এ সময় তিনি এলাকাবাসীর কথা শোনেন এবং নির্বাচিত হলে সব সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দেন।

দেশের আলোচিত আলেম মাওলানা মামুনুল হককে কাছে পেয়ে অনেকে তার সঙ্গে ছবি তোলেন। তারা রিকশা প্রতীকে ভোট দেবেন বলেও আশ্বাস দেন।

প্রসঙ্গত, জামায়াতে ইসলামীসহ ১১ দল নিয়ে যে নির্বাচনি সমঝোতার আলোচনা শেষ পর্যায়ে রয়েছে, সেখানে রয়েছে মাওলানা মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিসও। দলটি ১৫ থেকে ২০টি আসনে ছাড় পাবে বলে আশা করছে। এর মধ্যে ঢাকা-১৩ আসনও রয়েছে। আসনটিতে প্রার্থী হওয়া জামায়াতের কেন্দ্রীয় নেতা ইতোমধ্যে প্রার্থিতা প্রত্যাহার করে মাওলানা মামুনুল হককে সমর্থন দিয়েছে। এই আসনে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ববি হাজ্জাজ। ধারণা করা হচ্ছে, মাওলানা মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ