সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

নবীজি সা:-কে অবমাননা : প্রতিবাদ দমাতে কলকাতায় ইন্টারনেট বন্ধ, জম্মুতে চলাচলে বিধিনিষেধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহানবীকে (সা.) নিয়ে বিজেপি নেতার কটূক্তির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ভারত। দেশের কোথাও কোথাও বিক্ষোভ তুঙ্গে উঠেছে।

গতকাল শুক্রবার জুমার নামাজের পর পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে প্রতিবাদে রাস্তায় নামে মুসল্লিরা। হাওড়া ও আশপাশের সড়কে অবস্থান নেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের দমাতে জেলা প্রশাসন ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে।

একই রকম বিক্ষোভ প্রদর্শন হয়েছে উত্তরপ্রদেশ, দিল্লি, জম্মু ও কাশ্মীর, কর্ণাটক, তেলেঙ্গানা এবং গুজরাটেও। জম্মুর ভাদেরায় চারজনের বেশি লোক একসঙ্গে চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। দুই দিনের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে বলেন, বিক্ষোভের বিষয়ে রাজ্যগুলোকে পরামর্শবার্তা পাঠানো হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ