রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ

ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরবেষ্টিত কারাগারের প্রস্তাব ইসরায়েলের, তীব্র বিতর্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনি বন্দিদের জন্য চারপাশে কুমির ঘেরা কারাগার নির্মাণের প্রস্তাব দিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছেন দখলদার ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভির। মানবাধিকার সংগঠনগুলোর দীর্ঘদিনের অভিযোগের সঙ্গে যুক্ত হয়ে তার এই মন্তব্যকে ফিলিস্তিনি বন্দিদের প্রতি ইসরায়েলি কারা ব্যবস্থার নির্মম আচরণের আরও একটি ভয়াবহ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল–১৩ রোববার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানায়, বেন গিভির সম্প্রতি ইসরায়েলি কারা কর্তৃপক্ষের কাছে এই প্রস্তাব উত্থাপন করেন। তার দাবি, ফিলিস্তিনি বন্দিদের পালিয়ে যাওয়ার সম্ভাবনা ঠেকাতে কারাগারের চারপাশে কুমির রাখা যেতে পারে, যা একটি ‘নিরাপত্তা ব্যবস্থা’ হিসেবে কাজ করবে।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রস্তাবটি কার্যকর হলে কারাগারটি নির্মাণ করা হতে পারে সিরিয়ার দখলকৃত গোলান উপত্যকার কাছাকাছি হামাত গাদের এলাকায়। এই স্থানটি জর্ডান সীমান্তের কাছেও অবস্থিত, যা অঞ্চলগত দিক থেকে অত্যন্ত সংবেদনশীল বলে বিবেচিত।

উল্লেখযোগ্য বিষয় হলো, হামাত গাদের এলাকায় একটি চিড়িয়াখানা রয়েছে। প্রস্তাব অনুযায়ী, সেখানকার কুমির এনে ফিলিস্তিনি বন্দিদের জন্য নির্ধারিত কারাগারের চারপাশে রাখা হবে, যাতে বন্দিরা পালানোর কোনো সুযোগ না পান।

চ্যানেল–১৩ জানায়, গত সপ্তাহে ইসরায়েলি কারা কর্তৃপক্ষের প্রধান কোবি ইয়াকোবির সঙ্গে এক বৈঠকে বেন গিভির এই ‘হিংস্র ও অমানবিক’ প্রস্তাব দেন। বৈঠকে উপস্থিত কয়েকজন পুলিশ কর্মকর্তা বিষয়টি শুনে হাসাহাসি করলেও, বিষয়টিকে পুরোপুরি উড়িয়ে দেওয়া হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি কারা কর্তৃপক্ষ ইতোমধ্যে এমন একটি কারাগার নির্মাণের সম্ভাব্যতা যাচাই করছে। এ ঘটনা সামনে আসার পর ফিলিস্তিনি বন্দিদের নিরাপত্তা, মর্যাদা ও মানবাধিকার নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। তথ্যসূত্র : দ্য নিউ আরব

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ