মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় মার্কিন সামরিক উপস্থিতি আর ‘যথেষ্ট নয়’: কাতার ১০ মাসে হাফেজা হলেন ১৪ বছরের তানজিলা

পাকিস্তানে পুলিশের গাড়িতে অতর্কিত হামলা, নিহত ৫ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কারাকের গুরগুরি এলাকায় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দেশটির পুলিশের গাড়িতে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির অন্তত পাঁচজন পুলিশের সদস্য নিহত হয়েছেন। খবর ডনের।  

দেশটির জেলা পুলিশের মুখপাত্র সৈকত খান হামলা ও হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ঘটনাস্থলে পুলিশের বিশাল বহর অবস্থান করছে, এর মধ্যে জেলা পুলিশের কর্মকর্তা রয়েছেন। হামলাকারীদের ধরতে অভিযান চলছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার প্রকৃত ধরন সম্পর্কে এখনো জানা যায়নি। তবে জেলা পুলিশের মুখপাত্রের শেয়ার করা ছবিতে গাড়ির পুড়ে যাওয়া অংশ দেখা গেছে। 

ডন বলছে, খাইবার পাখতুনখোয়া বিভিন্ন এলাকায় পুলিশকে লক্ষ্য করে সিরিজ হামলার এটি সর্বশেষ ঘটনা। 

গত সপ্তাহে লাক্ষি মারওয়াতে বন্দুক হামলায় পুলিশের এক কর্মকর্তা এবং তার ভাই নিহত হয়েছেন। এ ছাড়া চলতি মাসের শুরুতে একই এলাকায় আত্মঘাতী হামলায় একজন পুলিশ নিহত হয়েছেন এবং আরও পাঁচজন আহত হন। 

এর আগে নভেম্বরে একই প্রদেশের হাঙ্গুতে চেকপোস্টে সন্ত্রাসী হামলায় তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছিলেন। 

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ