সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

ইংল্যান্ডের সালাউ শহরে তাবলিগের মারকায উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: বিশ্বের প্রভাবশালী দেশ যুক্তরাজ্যের অন্তর্গত ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ শহর সালাউয়ে তাবলিগের মারকায উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার ইংল্যান্ডের সালাউ শহরে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জানা যায়, সালাউয়ে প্রায় পঞ্চাশ হাজার মুসলমান বসবাস করেন। সেখানের জনসংখ্যার এক তৃতীয়াংশ মুসলমান।

সেখানের কয়েকজন মুসলিম ভাই জানান, আমাদের মুসলিম বন্ধু ফয়সাল আহমদ ও সিরাজুল ইসলামসহ কয়েকজন মুসলিম মিলে এলাকার একটি একটি প্রাচীন গির্জা কিনেছেন।

গির্জা কিনে গির্জাটিকে মসজিদ বনানো হয়েছে। সে এলাকার তাবলিগের মারকায হিসেবে ঘোষণাও করা হয়েছে। তারা আরো জানান, ইনশাআল্লাহ এখানে শিশুদের দীনি শিক্ষার জন্য একটি বড় দীনি মাদরাসা প্রতিষ্ঠা করা হবে। মুসলিম কমিউনিটি সেন্টার স্থাপন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। এছাড়া এলাকার কাউন্সিলর ও সংসদ সদস্যরাও অংশ নেন। আল্লাহ্ রাব্বুল আলামীন এই কেন্দ্রকে কেয়ামত পর্যন্ত অটুট রাখুন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। সূত্র: রায়বেন্ড তাবলিগ মারকাযের অফিসিয়াল ফেসবুক পেজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ