বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১২ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

রোজা অবস্থায় কানে পানি প্রবেশ করলে কি রোজা ভেঙ্গে যাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাজমুল হাসান সাকিব

প্রশ্ন: আমরা নদী এলাকায় বসবাস করি। প্রায়ই গোসলের জন্য নদীতে যায়। গতকাল রোজা অবস্থায় আমার ছোট ছেলেকে নিয়ে নদীতে গোসল করতে যাই। ছেলেটি হঠাৎ হাত দ্বারা পানিতে আঘাত করায় পানির ছিটা বা ফোটা আমার কানের ভেতর প্রবেশ করে। এমতাবস্থায় আমার রোজার হুকুম কি?

উত্তর: আমরা জানি কানের ছিদ্রে পর্দা রয়েছে। যা কোন কিছু পেট বা মস্তিষ্কে প্রবেশ করার ক্ষেত্রে প্রতিবন্ধক। আর যতক্ষণ পর্যন্ত তেল, পানি প্রভৃতি পেটে বা মস্তিষ্কে প্রবেশ না করে, ততক্ষণ পর্যন্ত এসব কানে, মুখে থাকলেও রোজা ভেঙ্গ হয় না।
সুতরাং বর্ণিত ঘটনার সময় আপনার কানের পর্দা যদি ছিদ্র বা ফাটা না থাকে, তাহলে রোজার কোন সমস্যা হয়নি। অন্যথায় রোজা ভেঙ্গে গেছে। উক্ত রোজা কাযা করতে হবে।

(ফাতাওয়ায়ে হিন্দিয়া: ১/২৬৬, ফাতাওয়ায়ে শামী: ৩/৪২২, ফাতাওয়ায়ে তাতারখানিয়া: ৩/৩৭৭, কিতাবুল মাসাইল: ২/১৬০, কিতাবুল ফাতাওয়া: ৩/৩৯৮)

শিক্ষার্থী: (ইফতা ১ম বর্ষ) আল মারকাজুল ইসলামী বাংলাদেশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ