শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীজির জীবন সম্পর্কে জানলে মানুষের চিন্তা-চেতনা পাল্টে যাবে: খালেদ সাইফুল্লাহ সোহেল ‘আওয়ামী লীগের নৈরাজ্য-অস্থিতিশীলতার অপচেষ্টা জাতি প্রত্যাখ্যান করেছে’ মাওলানা ফজলুর রহমানের সরকারি নিরাপত্তা প্রত্যাহার, ব্যক্তিগত সচিবের গ্রেপ্তারি পরোয়ানা জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর মসজিদে নববিতে শুরু হচ্ছে কুরআন হিফজ পুনরালোচনার বিশেষ কর্মসূচি হিফজ-জেনারেল সমন্বিত কারিকুলাম: ইতমিনান বৃত্তি পরীক্ষায় ১৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ গাছের গুঁড়ি ফেলে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, দিনভর দুর্ভোগ রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আইসিজে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হায়েজ অবস্থায় আজানের জবাব দেওয়া কি জায়েজ?

জ্যামে বসে সময় কাজে লাগিয়ে যেভাবে জান্নাতের পুঁজি অর্জন করবেন : মুফতি হাফিজুদ্দীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান।।

প্রতিদিন আমাদের র্দীঘ সময় ব্যয় হয় জ্যামে বসে। এই সময়ে কেউ কানে হেডফোন গুঁজে রাখে। কেউ ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করে। অন্যান্য সোশ্যাল মিডিয়া চালায়। পাশের জনের সাথে গিবতেও লিপ্ত হয় অনেকে। একজন মুমিনের সময় অহেতুক ভাবে কাটানো কাম্য নয়। একজন মুমিন জ্যামের সময় কীভাবে কাটাবে- এ বিষয়ে পরামর্শ দিয়েছেন সাইয়েদ আসআদ মাদানী রহ. এর খলিফা, রাজধানীর জামিয়া শরইয়্যাহ মালিবাগের ভাইস প্রিন্সিপাল, শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার মুহাদ্দিস মুফতি হাফিজুদ্দীন।

সময় আল্লাহ তায়ালার দেয়া অনেক বড় একটি নেয়ামত। পাঁচটি সময়কে রাসূল সা. মূল্যায়ন করতে বলেছেন। পাঁচটি বিষয়ের মধ্যে একটি হচ্ছে অবসর সময়। অবসর সময়কে কাজে লাগালে তার অস্থিরতা কমে। মানুষ যখন কোন কাজ না করে বসে থাকে তখন পেরেশানি বাড়ে। ওই সময়ে যদি কোন আমলে থাকে, তাহলে রুহানীভাবে আল্লাহ তায়ালা তাকে প্রশান্তি দান করেন। পাশিপাশি মানসিক অস্থিরতা কেটে যায়। তাছাড়া সওয়াব তো আছেই।

প্রত্যেক মুমিনের উচিত জ্যামসহ অন্যান্য অবসর সময় আমলে কাটানো। সে যদি কিছু নাও করে তাহলেও সে জ্যামে বসে থাকতে হবে। মনের ভেতরে তৈরি হওয়া অস্থিরতার দ্বারা জ্যাম ছুটবে না। তাই অহেতুক পেরেশান না হয়ে এই সময়গুলোকে কিছু উপায়ে কাজে লাগানো যেতে পারে:-

কুরআন তেলাওয়াত: সেসব ভাই-বোনরা কুরআন তেলাওয়াত করতে পারেন, তারা দেখে তেলাওয়াত করতে পারেন। মুখস্ত থাকলে সেগুলো পড়তে পারেন। সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা মূলকসহ অনেক ফজিলতে সূরা আছে। সেগুলো তেলাওয়াত করা যেতে পারেন।

জিকির করা: যারা কুরআন তেলাওয়াত করতে পারেন না, তারা তসবিহ তাহলিল, জিকির আযকার করতে পারেন।

ইসতেগফার পড়া: আরেকটি আমল হচ্ছে ইস্তেগফার করা। এটা অনেক মুফিদ আমল। রাসূল সা. বলেন, যে ব্যক্তি সব সময় ইস্তেগফার পড়বে। তার সামনে যত ধরনের বালা মুসিবত, বাধা-বিপত্তি আসলে আল্লাহ তায়ালা সেগুলো কাটিয়ে দেন।

যেমন, আমি কোথায়ও যাওয়ার জন্য বের হলাম। রাস্তায় জ্যামে আটকে আছি। আমিও একটা পেরেশানির মধ্যে আছি। এখন আমি যদি ইস্তেগফার পড়ি তাহলে আল্লাহ তায়ালা মানসিক প্রশান্তিও দিবেন এবং রাস্তাও খুলে দেয়ার আল্লাহ ব্যবস্থা করবেন।

এছাড়াও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সবগুলোই মুফিদ। সাধারণ মানুষের জন্য আল্লাহ আল্লাহর জিকির সহজ।

অনেকের ক্ষেত্রে দেখা যায়- একটা আমল দীর্ঘক্ষণ করতে বিরক্ত লাগে, তারা কিছুক্ষণ কুরআন তেলাওয়াত করল, কিছুক্ষণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি সুবহানাল্লাহিল আজিম। এগুলো ঘুরিয়ে ফিরিয়ে পড়তে থাকবেন। তার আমলও হয়ে যাবে, পেরেশানিও কমবে।

কোন মুমিন ভাই যদি এই কাজগুলো করেন, তাহলে দুনিয়া আখেরাত সব দিক থেকেই সে লাভবান হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ