শনিবার, ২২ আগস্ট ২০২৬ ।। ৭ ভাদ্র ১৪৩৩ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুসলিম প্রতিবেশীর ওমরাহর স্বপ্ন পূরণে কুরআন প্রতিযোগিতায় খ্রিস্টান যুবক ইসলামি অর্থনীতি ও শরিয়াহ গবেষণায় যৌথভাবে কাজ করবে তিন প্রতিষ্ঠান বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে পীর সাহেব চরমোনাইয়ের সংবর্ধনা ‘তারেক রহমানের নেতৃত্বে দেশকে নতুন করে গড়ে তোলা হবে’ মারকাযুল লুগায় পাঁচ দিনব্যাপী বাংলা ভাষা প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর ইউক্রেনে রাশিয়ার ‘ডাবল ট্যাপ’ ড্রোন হামলা: নারী-শিশুসহ নিহত ১৬ বগুড়ায় ট্রাকচাপায় বিজিবি সদস্যের মৃত্যু রাষ্ট্রপতি হলেন ফখরুল, শূন্য ঠাকুরগাঁও-১ আসন জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বিশ্বে করোনার তাণ্ডব কিছুটা কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অধিকাংশ দেশে টিকাকরণের হার বেড়ে যাওয়ায় পর করোনার সংক্রমণ কিছুটা কমেছিল। হঠাৎ কয়েক দিন তা আবার লাগামহীন হয়ে পড়ে। গত ২৪ ঘণ্টায় করোনার তাণ্ডব কিছুটা কমেছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (৫ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৫ হাজার ৬৫০ জন। অন্যদিকে শনাক্ত হয়েছে ৫ লাখ ২৫ হাজার ৫৮৩ জন।

এর আগে শনিবার (৪ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গিয়েছিল ৭ হাজার ৩২৭ জন। শনাক্ত হয়েছিল ৬ লাখ ৮৮ হাজার ১১৪ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ৫৭ লাখ ৩০ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ লাখ ৬৪ হাজার ৫৭ জনে। আর সুস্থ হয়েছেন ২৩ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার ২২৬ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৪ কোটি ৯৯ লাখ ৩৪ হাজার ৭৯১ জন। মৃত্যু হয়েছে ৮ লাখ ৮ হাজার ৬০৮ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৬ লাখ ৩২ হাজার ৬১৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪৭ লাখ ৬২০ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২১ লাখ ৩৮ হাজার ২৪৭ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ১৫ হাজার ৬০৬ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ