শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতায় ওমরাহ জিতলেন যিনি মসজিদুল হারামে ৩৪ মিটার উচ্চতার বিশাল ঝাড়বাতি, ওজন ১৮ টন এরাবিয়ান প্রোপার্টিজের ল্যান্ড শেয়ার মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত সমাজে শৃঙ্খলা ফেরাতে পাঠ্যপুস্তকে সিরাত অন্তর্ভুক্তির বিকল্প নেই: মোহছেন শরীফ পাকিস্তান বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি ঢাকায় নবীজি (সা.) যেভাবে জুমার প্রস্তুতি নিতেন স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমল ১১ হাজার টাকা ২০ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি নবীজির জীবন সম্পর্কে জানলে মানুষের চিন্তা-চেতনা পাল্টে যাবে: খালেদ সাইফুল্লাহ সোহেল ‘আওয়ামী লীগের নৈরাজ্য-অস্থিতিশীলতার অপচেষ্টা জাতি প্রত্যাখ্যান করেছে’

আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতায় ওমরাহ জিতলেন যিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

নিজস্ব প্রতিবেদক

মহানবী হজরত মুহাম্মদ সা.-এর জীবনভিত্তিক জাতীয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে পবিত্র ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন মুহতাদী ইসলাম আরাবী। তিনি রংপুর পলিটেকনিক্যাল কলেজের শিক্ষার্থী। ইসলামি ধারার শীর্ষ অনলাইন নিউজপোর্টাল আওয়ার ইসলাম আয়োজিত ‘জাতীয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতা-২০২৬’-এ অংশ নিয়ে এ সাফল্য অর্জন করেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে প্রতীকী পুরস্কার তুলে দেওয়া হয়। শিগগিরই তিনি পবিত্র মক্কা ও মদিনা সফরে যাবেন।

প্রথম হওয়ার অনুভূতি জানাতে গিয়ে মুহতাদী ইসলাম আরাবী বলেন, জীবনে এমন একটি পুরস্কার পাবেন, তা কখনো কল্পনাও করেননি। তিনি বলেন, ‘আমি কল্পনার চেয়েও সেরা পুরস্কার পেয়েছি। এর চেয়ে বড় কোনো পুরস্কার হতে পারে না। আমার জীবনের একটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এ জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। বিশেষভাবে আওয়ার ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

তিনি আরও বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনভিত্তিক প্রতিযোগিতায় অংশ নিয়ে এমন পুরস্কার পাওয়া তাঁর জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।

উল্লেখ্য, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে জ্ঞানচর্চায় উৎসাহিত করতে আওয়ার ইসলাম এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে বিজয়ী নির্বাচিত হয়েছেন মোট ৭৫ জন। প্রথম স্থান অর্জনকারী মুহতাদী ইসলাম আরাবী পেয়েছেন ওমরাহ পালনের সুযোগ। দ্বিতীয় পুরস্কার অর্জনকারী কারিমা আক্তার পেয়েছেন নগদ ৫০ হাজার টাকা। তৃতীয় স্থান অর্জনকারী মাশকুরুর রহমান মারুফ পেয়েছেন ৩০ হাজার টাকা। চতুর্থ থেকে ২৫তম স্থান অর্জনকারী ২২ জনকে দুই হাজার টাকা করে এবং ২৬তম থেকে ৭৫তম স্থান অর্জনকারী ৫০ জনকে পাঁচ হাজার টাকা সমমূল্যের (গায়ের মূল্য) বই উপহার দেওয়া হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ