শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতায় ওমরাহ জিতলেন যিনি মসজিদুল হারামে ৩৪ মিটার উচ্চতার বিশাল ঝাড়বাতি, ওজন ১৮ টন এরাবিয়ান প্রোপার্টিজের ল্যান্ড শেয়ার মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত সমাজে শৃঙ্খলা ফেরাতে পাঠ্যপুস্তকে সিরাত অন্তর্ভুক্তির বিকল্প নেই: মোহছেন শরীফ পাকিস্তান বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি ঢাকায় নবীজি (সা.) যেভাবে জুমার প্রস্তুতি নিতেন স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমল ১১ হাজার টাকা ২০ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি নবীজির জীবন সম্পর্কে জানলে মানুষের চিন্তা-চেতনা পাল্টে যাবে: খালেদ সাইফুল্লাহ সোহেল ‘আওয়ামী লীগের নৈরাজ্য-অস্থিতিশীলতার অপচেষ্টা জাতি প্রত্যাখ্যান করেছে’

রোগের হালাল প্রতিষেধক না পেলে হারাম ঔষধ গ্রহণ জায়েজ: শায়খ আহমাদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

করোনার ভ্যাকসিন বিষয়ে একটি মোটা দাগের কথা হলো ইসলামে করোনার টিকা নিতে মোটেও নিষেধ করে না। জনগণ নির্ভয়ে করোনার টিকা নিতে পারেন। বিজ্ঞ আলেমরা জনগণকে করোনার টিকা নিতে উৎসাহিত করছেন। কেননা করোনার টিকা যারা অনুমোদন দিয়েছেন, তারা জেনে শুনে ও গবেষণা করেই করোনার টিকা অনুমোদন করেছেন। তারা বিজ্ঞ ডাক্তার। তাই সব ভয় কাটিয়ে টিকা নিতে পারে জনগণ। কথাগুলো বলছেন দেশের বিজ্ঞ আলেমগণ। দেশের খ্যাতনামা এসব বিজ্ঞ আলেমদের সঙ্গে কথা বলেছেন আওয়ার ইসলামের নিউজরুম এডিটর মোস্তফা ওয়াদুদ। আজকের এ পর্বে থাকছে বিশিষ্ট দাঈ ও আস সুন্নাহ ট্রাস্টের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এর মন্তব্য।


দেশের বিশিষ্ট ইসলামি দাঈ ও আস সুন্নাহ ট্রাস্টের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ করোনার টিকা নিতে জনগণকে উৎসাহ দিয়েছেন।

তিনি বলেন, প্রথম কথা হলো রোগ হওয়ার পূর্ব থেকে সতর্কতা ব্যবস্থা গ্রহণ করা। সতর্কতা হিসেবে যেটিকে আমরা বর্তমানে ভ্যাকসিন বা টিকা বলছি এটি ইসলামে সম্পূর্ণ অনুমোদিত একটি বিষয়। আমাদের নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সকালবেলা ৭ টি আজওয়া খেজুর খায় তাহলে তাকে কোনো রোগ স্পর্শ করবে না। এই যে রোগ হওয়ার আগে থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা-এটি এ হাদিস থেকে প্রমাণিত। বিধায় টিকা কিংবা ভ্যাকসিন নেয়া তাওয়াক্কুল বিরোধী কোনো কাজ নয়। বরং এটা ইসলামের শিক্ষার মধ্যে পড়ে। ইসলামের শিক্ষা থেকে কিংবা রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস থেকে অনুমোদিত হিসেবে বুঝা যায়।

এরপর বর্তমানে কোভিড-১৯ এর যে ভ্যাকসিন বাজারে এসেছে এটিতে শুকরের জেলেটিন থাকতে পারে এমন বিষয় ধারণা করা হচ্ছে। হতে পারে জেলেটিন আছে কিংবা নেই। যেটাই থাকুক না কেনো শরীয়তের দৃষ্টিকোণ থেকে যদি কোনো রোগের ঔষধ বা প্রতিষেধক হালাল পাওয়া যায় সেক্ষেত্রে হারাম বস্তু দ্বারা চিকিৎসা করা জায়েজ নেই। রাসূলে কারীম সা. বলেছেন, ‘কোনো রোগ এমন নেই, যার প্রতিষেধক বা ঔষধ সৃষ্টি করেননি। তোমরা হারাম বস্তু দ্বারা বানানো ঔষধ বা প্রতিষেধক গ্রহণ করবে না।’

তবে যদি কোনো রোগের হালাল কোনো প্রতিষেধক বা ঔষধ পাওয়া না যায় সেক্ষেত্রে হারাম প্রতিষেধক বা ঔষধ গ্রহণ করা মানুষের জন্য জায়েজ রয়েছে। এটাই হচ্ছে সারাবিশ্বের ইসলামী স্কলারদের মত।

আর ভ্যাকসিন বিষয়ে জনমনে যে বিভ্রান্তি বা আতঙ্ক কাজ করছে, এটা দূর করার দাà