সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন

হােটেল-রেস্তোরাঁ না খুললে রাস্তায় নামবে ৩০ লাখ শ্রমিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হােটেল-রেস্তোরাঁ না খুললে রাস্তায় নামবে ৩০ লাখ শ্রমিক। সারাদেশে থাকা ৬০ হাজার হােটেল-রেস্তোরাঁ খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়ে এ ঘোষণা দেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।

আজ শনিবার (২২ মে) পল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছর থেকে করোনায় ৫০ থেকে ৬০ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। এর মধ্যে সারাদেশে প্রায় ৩০ শতাংশ হোটেল-রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে। অর্ধেক মালিকানা বদল হয়েছে। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে হোটেল-রেস্তোরাঁ খুলতে চান মালিকরা।

তারা বলেন, বাংলাদেশে রেস্তোরাঁ খাতে মােট নির্ভরশীল সংখ্যা প্রায় ২ কোটি। হােটেল-রেস্তোরাঁ বন্ধ থাকায় মানুষ এখন অত্যন্ত বিপর্যয়ের মধ্যে রয়েছে তারা।

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি ওসমান গনি, উপদেষ্টা খন্দকার রুহুল আমিন, মহাসচিব ইমরান হাসান, যুগ্ন মহাসচিব ফিরোজ আলম সুমন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ আন্দালিবসহ অন্যরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে মহাসচিব ইমরান হাসান বলেন, সরকার কর্তৃক ঘােষিত নির্দেশনা মেনে, স্বাস্থ্যবিধি অনুযায়ী হােটেল-রেস্তোরাঁ থেকে টেকওয়ে, পার্সেল ও অনলাইন ডেলিভারির মাধ্যমে আমাদের হোটেল-রেস্তোরাঁ ব্যবসাকে সীমিত রেখেছি। এই ব্যবসা মাত্র ২ থেকে ৩ শতাংশ। করোনায় যেসব খাত ক্ষতিগ্রস্ত হয়েছে তারমধ্যে হােটেল-রেস্তোরাঁ খাতটি বেশি ক্ষতিগ্রস্ত।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ