রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা

নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ইমরানুল বারী

নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব আগাগোড়া ইসলাম বিরোধী। যদি আগামীকালের মধ্যে নারী বিষয়ক সংস্কার প্রস্তাব প্রত্যাখ্যান  না করা হয়, তাহলে সারা দেশে আগুন জ্বলবে।

আজ ২ মে, শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ উত্তর গেটে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর পল্টন জোনের উদ্যোগে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিলে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব এসব কথা বলেন।

হেফাজতে ইসলাম বাংলাদেশ পল্টন জোনের সভাপতি মুফতি সালাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজীর পরিচালনায় সংহতি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা সরওয়ার কামাল আজিজী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা ড.শুয়াইব আহমদ, মাওলানা মীর ইদ্রিস নদভী, মাওলানা নূর হোসাইন নূরানী, মুফতি জাবের কাসেমী, মুফতি ফখরুল ইসলাম, মাওলানা জয়নুল আবেদিন, মুফতি আজারুল ইসলাম, মুফতি শরিফুল্লাহ, মাওলানা রাকিবুল ইসলাম ফারুকী, মাওলানা আব্দুল্লাহ মাসুদ খান, মাওলানা হোসাইন আকন্দ, মাওলানা আসাদুল্লাহ জাকির ও  হাকিম আজহারুল ইসলাম নোমানী প্রমুখ।

বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররম মসজিদ থেকে শুরু হয়ে পল্টন, বিজয়নগর এলাকা প্রদক্ষিণ করে।

নেতৃবৃন্দ বলেন, প্রস্তাবিত নারী সংস্কার কমিশন ইসলামী শরীয়াহর সম্পূর্ণ পরিপন্থী। তারা এ প্রস্তাব বাতিলের দাবি জানিয়ে সরকারকে হুঁশিয়ারি দেন।

হেফাজতে ইসলাম জানিয়েছে, আগামীকাল ৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তাদের পূর্বনির্ধারিত মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। আজকের এই বিক্ষোভ মূলত সেই সমাবেশের প্রচারের অংশ হিসেবে করা হয়েছে।

নেতারা আরো বলেন, নারী সংস্কারের নামে ধর্মীয় মূল্যবোধে আঘাত মেনে নেওয়া হবে না।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ