বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে বসবাসরত বিদেশিদের টিকা নিবন্ধন শুরু ১৭ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের গণটিকাদান কর্মসূচিতে বিদেশি নাগরিকদের অন্তর্ভুক্ত করা হচ্ছে। আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন থেকে দেশে বসবাসরত ও কার্যরত বিদেশি নাগরিকদের করোনা ভাইরাসের টিকা নিবন্ধন শুরু হবে। এজন্য টিকা নিবন্ধনের ওয়েবসাইট সুরক্ষায় একটি আলাদা ট্যাব যুক্ত করা হচ্ছে।

শনিবার (৬ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেসব বিদেশি নাগরিকের এ, এ১, এ২, এফএ২, ডি, এনডি ও এম ক্যাটাগরির ভিসা আছে, তারা টিকা নিতে পারবেন। তবে অবশ্যই ভিসার মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে। এ ধরনের ভিসাধারীদের তাদের দূতাবাস বা হাইকশিমন অফিস বা সংশ্নিষ্ট অফিসের মাধ্যমে বিস্তারিত তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে টিকাগ্রহণে ইচ্ছুক ব্যক্তির নাম, পাসপোর্ট নম্বর, জন্ম তারিখ, জাতীয়তা, লিঙ্গ, ভিসার ধরন, ভিসার মেয়াদোত্তীর্ণের তারিখ, তার অফিসের নাম এবং মোবাইল নম্বর (স্থানীয় যে নম্বরে এসএমএস পেতে ইচ্ছুক) দিতে হবে।

১৭ মার্চ টিকা নিবন্ধন শুরু হলেও, পররাষ্ট্র মন্ত্রণালয়ে তথ্য পাঠানোর পাঁচদিন পর বিদেশি নাগরিক নিজে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের পর মোবাইলে এসএমএস পাওয়ার পরই বিদেশি নাগরিকরা টিকা নিতে পারবেন।

দেশে বিদেশি মিশন, দূতাবাস, বিভিন্ন সংস্থার পাশাপাশি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানেও বিদেশি নাগরিকরা কাজ করছেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) তথ্য অনুযায়ী, তাদের থেকে অনুমোদন নিয়ে দেশে লক্ষাধিক বিদেশি নাগরিক কাজ করছেন।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে গণটিকাদান কর্মসূচি চলছে দেশে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা দেয়া হচ্ছে নাগরিকদের। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কিনে এনে এসব টিকা দেয়া হচ্ছে।

সেরাম ইনস্টিটিউট থেকে তিন কোটি ডোজ টিকা কেনার চুক্তি করেছে সরকার, যার মধ্যে ৫০ লাখ ডোজ দেশে এসেছে। এছাড়া ভারত সরকার উপহার হিসেবে সরকারকে ২০ লাখ ডোজ টিকা দিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ