আজ (১ অক্টোবর) থেকে হোয়াটসঅ্যাপ বিজনেসের নিয়মে বড় পরিবর্তন আসছে। নির্দিষ্ট কিছু ব্যবসায়িক মেসেজের জন্য কোম্পানিগুলোকে প্রতি মেসেজে প্রায় ১৮ পয়সা পর্যন্ত চার্জ দিতে হবে। তবে মেটার এই নতুন নিয়মের ফলে সাধারণ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ওপর কোনো প্রভাব পড়বে না।
হোয়াটসঅ্যাপের মাধ্যমে বন্ধু ও পরিবারের সঙ্গে যোগাযোগের পাশাপাশি বর্তমানে বহু ছোট-বড় কোম্পানি গ্রাহকদের অর্ডার আপডেট ও জরুরি তথ্য পাঠাতে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকে। এবার এই বিজনেস মেসেজিং সিস্টেমে বড় পরিবর্তন আনল মূল প্রতিষ্ঠান মেটা।
এত দিন হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে কোনো গ্রাহক মেসেজ পাঠানোর পর ২৪ ঘণ্টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট কিছু রিপ্লাই এবং ইউটিলিটি মেসেজ (Utility Messages) সম্পূর্ণ বিনামূল্যে পাঠাতে পারত। এর মধ্যে অর্ডার কনফার্মেশন ও ডেলিভারি আপডেটের মতো মেসেজ অন্তর্ভুক্ত ছিল।