বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নিউইয়র্কে ইতিহাস গড়লেন ফিলিস্তিনি বংশোদ্ভূত আবির কাওয়াস গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১ হাজার ৮৯ প্রাথমিকে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠায় জাইকার সহায়তা চান প্রতিমন্ত্রী রাঙ্গামাটিতে ইসলামী আন্দোলনের নেতার ওপর সরকার দলীয় নেতার নৃশংস হামলা দেওবন্দের শূরা সদস্য মাওলানা ড. সৈয়দ আনযার হুসাইন মিয়ার ইন্তেকাল যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকাজুড়ে নিয়মিত অভিযান ও মনিটরিং চলবে’  হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করল ওমান ৩০ জুন ধোয়া হবে পবিত্র কাবা ‘একজন প্রবীণ আলেমের ওপর নৃশংস হামলার বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব’

‘গণবন্ধু’ উপাধি পেলেন ডাকসুর সাবেক ভিপি নুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরকে ‘গণবন্ধু’ উপাধিতে ভূষিত করেছেন টাঙ্গাইল জেলা যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা। নুরুল হক নুরের অনুপস্থিতিতে তার পক্ষে এ সংক্রান্ত একটি ক্রেস্ট গ্রহণ করেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ফরিদুল হক।

শুক্রবার (৮ জানুয়ারি) বিকালে টাঙ্গাইলের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে জেলা যুব অধিকার পরিষদ আয়োজিত প্রতিনিধি সভায় এ ক্রেস্ট প্রদান করা হয়। প্রায় এক সপ্তাহ পর সাংবাদিকদের বিষয়টি জানান সংশ্লিষ্টরা। বাংলাদেশ যুব অধিকার পরিষদের টাঙ্গাইল জেলা শাখার নবগঠিত কমিটির সদস্য সচিব শামীমুর রহমান সাগর গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

শামীমুর রহমান সাগর বলেন, ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর নির্যাতিত, নিপীড়িত মানুষের পক্ষে কাজ করছেন। তিনি হামলা ও মামলার শিকার হয়েও লড়েই যাচ্ছেন। সব বাধা উপেক্ষা করে দেশ ও দেশের সাধারণ মানুষের পক্ষে কথা বলে যাচ্ছেন। দেশের মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে যাচ্ছেন।

এই সময়ে তার এই ভূমিকা চিরস্মরণীয় করে রাখতেই আমরা টাঙ্গাইল জেলা যুব অধিকার পরিষদের পক্ষ থেকে নুরুল হক নুরকে গণবন্ধু উপাধিতে ভূষিত করেছি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ