শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

নারায়ণগঞ্জে দুই কাউন্সিলর প্রার্থীর জামিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের রুপগঞ্জ তারাব পৌরসভার দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তারকৃত দুই কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন এবং রুহুল আমীন ফরাজীকে জামিন দিয়েছে আদালত।

বুধবার দুপুরে ২০০ টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহামেদ হুমায়ুন কবিরের আদালত।

এর আগে মঙ্গলবার বিকেলে তারাবর নয়াগাঁও এলাকার দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়। এ সময় একটি পিকআপ ভ্যান ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ঘটনাস্থল থেকে দুই কাউন্সিল প্রার্থীকে আটক করা হয়। দুইজনেই পাল্টাপালটি মামলা করলে দুইজনকে বুধবার সকালে আদালতে পাঠানো হয়।

আদালত পরিদর্শক আসাদুজ্জামান জানান, দুপুরে তাদের জামিন দিয়েছেন আদালত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ