শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

সুন্দরবন মার্কেটে উচ্ছেদ অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মূল নকশার বাইরের অবৈধ স্থাপনা অপসারণে উচ্ছেদ করতে গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

শনিবার দুপুর থেকে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনের নেতৃত্বে ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহা. মুনিরুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ইরফান উদ্দিন আহমেদ ও তানজিলা কবীর ত্রপা এ অভিযান পরিচালনা করছেন।

ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, সুন্দরবন স্কয়ার মার্কেটে প্রায় সাতশটি অবৈধ দোকান গড়ে তোলা হয়েছে। মার্কেটের সিঁড়ি, মার্কেটের মধ্যে চলার পথ, লিফট এবং টয়লেটের জায়গা দখল করে এসব দোকান বানানো হয়েছে। আমরা অভিযান চালাচ্ছি। পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হবে।

তিনি বলেন, এর আগে আমরা ফুলবাড়িয়াতেও অভিযান পরিচালনা করেছি। আমাদের প্রকৌশল বিভাগ কাজ করছে, দক্ষিণ সিটির যেসব মার্কেটে অবৈধ স্থাপনা আছে তা উচ্ছেদ করা হবে।

উল্লেখ্য, গত ১৭ ও ২৪ ডিসেম্বর সুন্দরবন স্কয়ার মার্কেটে অভিযান চালিয়ে প্রায় ৩৮০টি দোকান উচ্ছেদ করা হয়। এরমধ্যে বেজমেন্টে থাকা অধিকাংশ দোকান ভেঙে ফেলা হয়েছে। প্রথম তলায় অবৈধ দোকান ভাঙা হয়েছে ২০টি। পঞ্চম তলায় গড়ে ওঠা সব দোকান অবৈধ। ৫ম তলায় দোকানের সংখ্যা ২৯২টি। সুন্দরবন মার্কেট অবৈধ দখল উচ্ছেদ করার পর সেই জায়গা পার্কিং হিসেবে ব্যবহার করার নীতিগত সিদ্ধান্ত রয়েছে। খালি হওয়ার পর সেখানে ইজারার মাধ্যমে পার্কিংয়ের ব্যবস্থা করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ