শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

রেসিপি: দুধ চিতই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শীত মানেই প্রতিটি ঘরে ঘরে বাহারি পিঠা-পুলির উৎসব। এই শীতে আপনিও ঘরেই তৈরি করতে পারেন মজাদার সব পিঠা-পুলি। আজকের এই ফিচারে জেনে নিন দুধ চিতই পিঠার রেসিপি-

উপকরণ: আতপ চালের গুড়া তিন কাপ, খেজুরের গুড় ১ কেজি/ খেজুরের রস দেড় কেজি, দুধ ২ লিটার, পানি ১ লিটার, নারকেল ১ কাপ, পরিমাণমতো লবণ

যেভাবে তৈরি করবেন : প্রথমে একটি পাত্রে পানি, দুধ ও গুড় জাল দিয়ে ঢেকে রাখুন। এবার পরিমাণমতো পানি চালের গুড়া, ১/২ কাপ নারকেল ও সামান্য লবণ মিশিয়ে মাঝারি ঘনত্বের গোলা বানিয়ে নিন। তারপর গোলা চুলায় দিন এবং ভালো করে নাড়ুন। একপর্যায়ে গরম হয়ে ধোঁয়া উঠলে নামিয়ে নিন।

এই পর্যায়ে পিঠাগুলো তৈরি করার জন্য মাটির খোলা বা লোহার ছাঁচ ব্যবহার করুন। এবারে ছাঁচে তেল দিয়ে মুছে মুছে চালের গুড়োর গোলা ঢেলে দিন। বুদবুদ উঠলে ঢেকে দিন। কিছুক্ষণ পরে পিঠাগুলো উঠিয়ে গরম রসের মধ্যে দিয়ে ঢেকে রাখুন। ব্যাস, সারা রাত এভাবেই ভিজিয়ে রেখে পরদিন সকালে পরিবেশন করুন মজাদার দুধ চিতই পিঠা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ