শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

আল্লামা কাসেমী রহ. ছিলেন জাতির একনিষ্ট দিকপাল: সমমনা ইসলামী দল সমুহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সমমনা ইসলামী দল সমুহের নেতৃবৃন্দ বলেন, আল্লামা কাসেমীর ইনতেকালে জাতির যে অফুরন্ত ক্ষতি স্বাধিত হয়েছে, তা কখনো পূরণ হওয়ার নয়। আল্লামা কাসেমী ছিলেন ঈমান, ইসলাম ও দেশের স্বাধীনতা রক্ষায় অতন্ত্র প্রহরী।

আজ (১৯ অক্টোবর) শনিবার বাদ আসর জমিয়ত কার্যালয়ে সমমনা ইসলামী দল সমুহ আয়োজিত আল্লামা নূর হোছাইন কাসেমী রহঃ এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা দোয়া মাহফিলে নেতৃবৃন্দ উপরোক্ত কথগুলো বলেন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহসভাপতি আল্লামা আব্দুর রব ইউসুফীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ড ঈসা শাহেদী, খেলাফত মজলিসের মহাসচিব ড আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব এডভোকেট কাজী আবুল খয়ের, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দীন আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা শফিক উদ্দিন।

মাওলানা আহমদ আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোফাজ্জল হোসেন মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিসের সহকারী প্রচার সম্পাদক মাওলানা ফয়সল আহমদ, জমিয়তের অফিস সম্পাদক মাওলানা আব্দুল গফ্ফার ছয়ঘরী, মুসলিম লীগের সহ সভাপতি জনাব কুরত উল্লাহ, ঢাকা মহানগর জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা বশিরুল হাসান খাদিমানী, মাওলানা আব্দুর রহমান, জনাব আমীর আলী হাওলাদার, ছাত্র জমিয়ত বাংলাদেশ এর সাধারণ সম্পাদক হাফেজ হুযাইফা ইবনে ওমর, ফোজায়েল আহমদ প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ