শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

আলেমদের মানহানি মেনে নেয়া যায় না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী।।
স্পেশাল করেসপন্ডেন্ট>

জাতীর বিবেক ও পরম শ্রদ্ধেয় উলামা মাশাইখদের মানহানি ও তাদের ব্যাপারে অশালীন মন্তব্য কোনভাবেই মেনে নেয়া যায় না। জাতীয় সংহতির স্বার্থেই এ ধৃষ্টতার লাগাম টেনে ধরতে হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ব্যাংকার ও দোহা এরাবিয়ান এক্সচেঞ্জ এর ব্যবস্থাপক নূরুল কবির চৌধুরী।

বাংলাদেশের বিজয় দিবস ও কাতারের জাতীয় দিবস উপলক্ষে কাতার আল নূর কালচারাল সেন্টার আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এছাড়াও তিনি প্রবাসীদেরকে বৈধ পন্থায় ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে অর্থ প্রেরণের উদাত্ত আহবান জানান।

গত ১৮ ডিসেম্বর দোহা জাদিদ নিউ জামান রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই আলোচনায় সভাপতিত্ব করেন আল নূর শিক্ষা বিভাগীয় সহকারী পরিচালক মাওলানা মুস্তাফিজুর রহমান। প্রধান আলোচক ছিলেন আল নূর নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর।

আল নূর অর্থ সম্পাদক সালেহ নূরুন্নবীর উপস্থাপনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এন আর বি বি এ প্রেসিডেন্ট শাহজাহান সাজু ও সাধারণ সম্পাদক প্রকৌশলী আলিমুদ্দিন, বিশিষ্ট রাজনীতিবিদ শফিকুল ইসলাম প্রধান, আখতারুজ্জামান চৌধুরী বাবু স্মৃতি পরিষদ সেক্রেটারি মাইনুদ্দীন চৌধুরী ও আল নূর নির্বাহী সদস্য সাদ আহমদ।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন মাওলানা ক্বারী ইব্রাহিম আর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দাবির আকোন,গিয়াসউদ্দিন আকোন ও শাহাবুদ্দিন প্রমুখ।

মাওলানা ইউসুফ নূর কুরআন সুন্নাহর দৃষ্টিতে প্রবাসী নাগরিকদের দায়িত্ব ও কর্তব্যের উপর আলোকপাত করে বলেন, স্বাধীন দেশের নাগরিক হতে পারা খোদার বড় নেয়ামত। তবে স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা আরো কঠিন। অবিচার প্রতিরোধ ও ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে জাতীয় ঐক্য মজবুত না করলে স্বাধীনতা হাতছাড়া হওয়ার সম্ভাবনা প্রবল।

তিনি অবৈধ ভিসা ব্যবসায়ীদেরকে মানবতা বিরোধী অপরাধী আখ্যায়িত করে বলেন, এদের লোভের কারণে লক্ষ লক্ষ প্রবাসী শ্রমিকের জীবনে নেমে এসেছে অমানিশার ঘনঘটা। এই দুরাচারদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে প্রবাসীদের ভবিষ্যত অন্ধকার।

বক্তাগণ প্রবাসীদেরকে কাতারের আইন কানুনের প্রতি সর্বোচ্চ যত্নবান থেকে দেশের স্বার্থে এক ও নেক হয়ে কাজ করার আহবান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ