শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

গাম্বিয়াকে আর্থিক সহায়তা দেবে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে আইনি লড়াই করছে গাম্বিয়া। সেই লড়াইয়ে তাদের সহায়তার জন্য বাংলাদেশের পক্ষ থেকে তহবিল সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আগামী ২৭ ও ২৮ নভেম্বর নাইজারে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের (সিএফএম) ৪৭তম অনুষ্ঠানের অধিবেশনে যোগ দেবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও।

সাক্ষাৎকারে তিনি বলেন, গাম্বিয়ার এই লড়াইয়ে দেশটিকে আর্থিক সহায়তা দেয়ার পাশাপাশি ওআইসির সদস্য দেশগুলোকেও এই উদ্যোগে শামিল হতে আহ্বান জানাবে বাংলাদেশ।

গাম্বিয়াকে আইসিজেতে আইনি লড়াই চালাতে আর্থিক সহায়তা প্রদানের জন্য ওআইসির কাছে অর্থ দেবেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই মামলায় তারা আইনজীবী নিয়োগ করেছে। সে জন্য তাদের সহায়তার প্রয়োজন রয়েছে। বিষয়টি নিয়ে অধিবেশনে জোরালো আহ্বান জানাবে ঢাকা।

'শান্তি ও উন্নয়নের লক্ষ্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্য' প্রতিপাদ্যে অনুষ্ঠিত এবারের অধিবেশনে সভাপতিত্ব করবেন ওআইসি মহাসচিব ড. ইউসেফ আল-ওসমানী। নাইজারের রাজধানী নিয়ামিতে এটি অনুষ্ঠিত হবে। সেখানে রোহিঙ্গা সংকট ও মামলার বিষয়টি সর্বাধিক প্রাধান্য পাবে। পাশাপাশি বাংলাদেশ থেকে তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে চাপ দেয়া হবে।

এ বিষয়ে ড. এ কে আব্দুল মোমেন আশাবাদ ব্যক্ত করে বলেন, ওআইসি রোহিঙ্গা ইস্যুটিকে গুরুত্বের সঙ্গে দেখছে এবং জাতিসংঘে এই ইস্যুতে ওআইসির সকল সদস্য জোরালোভাবে আমাদের সমর্থন করছে। কীভাবে তহবিল সংগ্রহ করা যায়, সে বিষয়েও বিস্তারিত আলোচনা ও সমাধান বের করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ