শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

এসএসসিতে ধর্ম ও নৈতিক শিক্ষা বাদ দেয়ার চক্রান্ত সহ্য করা হবে না: জাতীয় শিক্ষক ফোরাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় শিক্ষক ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান, সেক্রেটারি জেনারেল মাওলানা এবিএম জাকারিয়া এক যুক্ত বিবৃতিতে এসএসসি পরিক্ষায় ধর্ম ও নৈতিক শিক্ষা বাদ দেয়ার সিদ্ধান্তকে গভীর চক্রান্তের অংশ হিসেবে উল্লেখ করেছেন।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ কথা বলেন।

নেতৃদ্বয় বলেন, এসএসসির মত গুরুত্বপূর্ণ একটি পাবলিক পরিক্ষায় ধর্মীয় শিক্ষা না থাকলে জাতীয়ভাবে তা গুরুত্বহীন হয়ে পড়বে। তারা বলেন, পাকিস্তান আমল থেকে শুরু করে এখন পর্যন্ত ধর্ম শিক্ষা পাবলিক পরিক্ষায় গুরুত্বের সাথে নেওয়া হয়েছে। তবে কাদের পরামর্শে পাবলিক পরিক্ষা থেকে তা বাদ দেওয়া হচ্ছে জাতি তা জানতে চায়। নেতৃদ্বয় জোর দিয়ে বলেন, পাবলিক পরিক্ষায় ধর্ম শিক্ষা পূর্বেও ছিল, ভবিষ্যতেও থাকবে। ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হবে। নেতৃদ্বয় অনতিবিলম্বে আগামী ২০২২ সালের এসএসসি পরিক্ষায় ধর্ম শিক্ষা অন্তর্ভূক্তকরণের জোর দাবী জানান নতুবা কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে মন্তব্য করেন।

উল্লেখ্য, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ২০২২ সালের এসএসসি পরিক্ষায় ধর্ম শিক্ষা না নেওয়ার চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ