বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আত্মপরিচয় পুনরুদ্ধারই হোক এবারের আশুরার মূল অঙ্গীকার সারাদেশে ইমাম-মুয়াজ্জিনের সংখ্যা কত, সংসদে জানালেন ধর্মমন্ত্রী ‘জাহাজ নির্মাণ শিল্পকে অগ্রাধিকার খাত বিবেচনায় সরকারের ভাবনা’  জনসচেতনতার ঘাটতি ও টিকাদানে অনাগ্রহে হামের বিস্তার: স্বাস্থ্যমন্ত্রী ভারতে অঘোষিত জরুরি অবস্থা বিরাজ করছে: মাওলানা আরশাদ মাদানী শাপলা মামলায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সাক্ষ্য দিলেন শহীদ পরিবারের সদস্যরা মামলা প্রত্যাহার করায় কর্মসূচি স্থগিত করল ইসলামী আন্দোলন গোসলে নেমে প্রাণ গেল ২ মাদরাসা ছাত্রের জমিয়তে উলামায়ে হিন্দের কর্মীদের জন্য মাওলানা মাহমুদ মাদানীর ১০ দফা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

১ অক্টোবর থেকে সৌদিতে ফ্লাইটের অনুমতি পেলো বিমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার জন্য বাংলাদেশ বিমান এয়ারলাইন্সকে অনুমতি দিয়েছে দেশটির সিভিল এভিয়েশন। আগামী ১ অক্টোবর থেকে সৌদি আরবের তিনটি শহরে আটটি বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার জন্য তারা অনুমোদন দেয়।

সোমবার রাতে বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বিমান কর্মকর্তারা বলেন, গতকাল ‘সৌদি আরবের দেয়া অনুমোদনে আগামী ১ অক্টোবর থেকে বিমানের বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করা হবে। তবে আসন বরাদ্দ আরম্ভ করার আগে ল্যান্ডিং পারমিশন আবশ্যক। কিন্তু ল্যান্ডিং পারমিশন পাওয়া যায়নি। ফলে যাত্রীদের আসন বরাদ্দ আরম্ভ করার জন্য ফ্লাইট এখনই ঘোষণা করা সম্ভব হচ্ছে না। এ ছাড়া ল্যান্ডিং পারমিশন প্রাপ্তির সঙ্গে সঙ্গে ফ্লাইট ঘোষণা করা হবে এবং যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হবে। ফ্লাইট ঘোষণার আগে কাউন্টারে অহেতুক ভিড় না করার জন্য যাত্রীদের বিনীত অনুরোধ করা যাচ্ছে।’

বিমান ও সিভিল এভিয়েশন সূত্রে জানা গেছে, এর আগে গত সপ্তাহে সৌদি আরব কর্তৃপক্ষ শর্তসাপেক্ষে সে দেশের বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছিল। সে অনুযায়ী বিমান তাদের ফ্লাইট পরিচালনার জন্য উদ্যোগ নেয়। কিন্তু সৌদি কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় তখন ফ্লাইট শুরু করতে পারেনি বিমান বলে সংশ্লিষ্টরা জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ