বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

বাজেটে মানুষকে অসৎ করার প্ররোচনা: বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জনগণের জন্য কল্যাণকর কিছু নেই অভিযোগ করে ২০২০-২১ অর্থবছরের বাজেটকে প্রত্যাখ্যান করেছে বিএনপি।

আজ বৃহস্পতিবার (০২ জুলাই) সকালে উত্তরার বাসা থেকে অনলাইন প্রেস কনফারেন্সে বাজেট প্রত্যাখ্যানের ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল বুধবার (০১ জুলাই) বিএনপির সংসদ সদস্যরা বাজেট প্রত্যাখ্যান করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাজেটে মানুষকে অসৎ হওয়ার প্ররোচনা দেয়া হয়েছে। তিনি আরো বলেন, বাজেটে সরকারের সুবিধাভোগীদের কালো টাকা সাদা করে বিদেশে পাচারের সুযোগ তৈরি করা হয়েছে।

স্বাস্থ্যখাতের বরাদ্দ দেখে জাতি হতাশ হয়েছে বলেও মন্তব্য করেন ফখরুল।

এছাড়া করোনা ভাইরাসের নমুনা টেষ্টের ফি নির্ধারণ করে সরকার করোনা পরীক্ষাকে নিরুৎসাহিত করার চক্রান্ত করেছে বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত ৩০ জুন জাতীয় সংসদে ২০২০-২০২১ অর্থবছরের জন্য ৫ লক্ষ ৬৮ হাজার কোটি টাকার যে বাজেট পাস হয়েছে, সেটা অপরিণামদর্শী ও বাস্তবতাবিবর্জিত গতানুগতিক বাজেট। যাকে অর্থনীতিবিদরা স্বপ্নবিলাস বলে আখ্যায়িত করেছেন। জনগণের কাছে ন্যুনতম জবাবদিহিতাহীন, আমলাচালিত, ক্রোনি ক্যাপিটালিস্ট সরকারের কাছে এমন বাজেটই প্রত্যাশিত। এই বাজেট আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।

তিনি বলেন, করোনার কারণে সংক্ষিপ্ত করার খোঁড়া যুক্তি দেখিয়ে এবারের বাজেট বরাদ্দ নিয়ে প্রত্যাশিত দীর্ঘ আলোচনা ও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের কোনো সুযোগ দেয়া হয়নি। মাত্র একদিন (২৩ জুন) বাজেটের সাধারণ আলোচনা করা হয়েছে যা অকল্পনীয়। অথচ ভার্চুয়াল অধিবেশন চালিয়ে হলেও বাজেট আলোচনা দীর্ঘায়িত করে আলোচনার সুযোগ সৃষ্টি করা যেত। বাজেটের সমালোচনা এড়াতেই তড়িঘড়ি করে বাজেট পাশ করেছে সরকার।

সরকার বাংলাদেশকে একটি লুটেরা আমলাতান্ত্রিক পুঁজিবাদী রাষ্ট্রে পরিণত করতে চলছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, লুটপাটকারী, ধনিক শ্রেণী ও আমলাতন্ত্র-নির্ভর অর্থনৈতিক দর্শনের আলোকে প্রস্তুত হয়েছে এবারের বাজেট। অর্থনীতিবিদরা নানাভাবে সরকারকে পথ দেখাতে চেষ্টা করেছেন। বিএনপি করোনা সংকট মোকাবিলায় যেমন ৮৭ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ প্রস্তাবনা দিয়েছিল, একইভাবে এবারের বাজেট কেমন হওয়া উচিৎ সে বিষয়ে গত ৯ জুন সুনির্দিষ্ট পুনরুদ্ধার পরিকল্পনা সমৃদ্ধ তিন বছরের একটি মধ্য মেয়াদী বাজেটের রূপরেখা দিয়েছিল।

কিন্তু সরকার বিএনপির সুপারিশ ও অর্থনীতিবিদদের মতামত উপেক্ষা করে একটি গতানুগতিক অবাস্তব বাজেট পাশ করলো বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ