শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

বাংলার এক মহা মনীষী ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তারেক জামিল।।

বাংলাদেশে যে সকল উলামায়ে কেরামের নাম উল্লেখ্যযোগ্য তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহ.,তিনি ছিলেন একজন বিজ্ঞ আলেম,অলী ও বহুগুণের অধিকারী।

জন্ম: তিনি ১৩১৫ হিজরি মোতাবেক ১৮৯৬ সনে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানাধীন ভূবন গ্রামে জন্মগ্রহণ করেন,পিতা নাম মাওলানা আনোয়ার আলী ও মাতার নাম জোবাইদা খাতুন।

শিক্ষা: তার বয়স নয় বছর হলে পিতা তাকে গ্রামের এক স্কুলে প্রথম শ্রেণীতে পড়ে ভর্তি করেন,কিন্তু কয়েক মাস পর পিতা দেখেন তাজুল ইসলাম কোন বই পড়েনা,পিতার চেহারায় বিসন্নতার ছাপ পরিস্ফুট হল,পিতা তাকে ডেকে জিজ্ঞেস করলে তিনি বললেন আমি ষষ্ঠ শ্রেণী পর্যন্ত সব বই মুখস্ত করে ফেলেছি, পিতা তাকে প্রশ্ন করলে তিনি বিরতিহীন ভাবে উত্তর দিতে লাগল পিতা ছেলের মেধার প্রখরতা দেখে তাকে মাদ্রাসায় ভর্তি করান,তিনি শ্রীনগর মাদ্রাসায় কিছুদিন পড়ে সিলেট আলিয়া মাদ্রাসায় ভর্তি হন,১৩৩৭-৩৮হিজরীতে সিলেট আলিয়া মাদ্রাসার সর্বশেষ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন।

দারুল উলুম দেওবন্দ গমন: ১৩৩৮ হিজরিতে তিনি দারুল উলুম দেওবন্দে ভর্তি,দারুল উলুমে তিনি উচ্চতর হাদিস,ফিকাহ,আকাইদ,আরবি সাহিত্য অধ্যায়ন করে ১৩৪০ হিজরীতে সর্বশেষ পরীক্ষায় প্রথম বিভাগে প্রথম স্থান অর্জন করেন তিনি দেশে ফিরে আসার সময় আল্লামা কাশ্মীরী (রহঃ) বলেন"দারুল উলুমের ইলমের ভান্ডার তাজুল ইসলাম এর সাথে বাংলায় চলে যাচ্ছে।

কর্মজীবন ও অধ্যাপনা: ১৩৪০ হিজরীতে ইনি সর্বপ্রথম জামিয়া মিল্লিয়া কুমিল্লা এর শায়খুল হাদীস হন, ১৩৪২ হিজরীতে ব্রাক্ষণবাড়িয়া জামিয়ার অধ্যক্ষের পদ শূন্য হলে তিনি এই পদে সমাসীন হন,তিনি প্রায় ৪২ বছর জামিয়ার মুহতামিম ও শায়খুল হাদীস ছিলেন।

মৃত্যু: ১৯৬৭ সালের ৩ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৭১ বছর বয়সে ইন্তেকাল করেন

লেখক: শিক্ষার্থী,জামিয়া ইউনুছিয়া ব্রাক্ষনবাড়িয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ