বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরানজুড়ে নতুন করে মার্কিন বিমান হামলা আগামী জুমায় হারামাইনে খুতবা দেবেন যে দুই শায়খ ইতমিনান বোর্ডের বৃত্তি ও সংবর্ধনা পেল ৬১ প্রতিষ্ঠানের ১,২৫০ শিক্ষার্থী প্রমিত উচ্চারণ, বক্তৃতা ও উপস্থাপনা কোর্স সফলভাবে সম্পন্ন, শিক্ষার্থীদের উচ্ছ্বাস সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরে মজলিসের আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

বরিশালে নতুন ব্যাচের নূরানী মু'আল্লিম প্রশিক্ষণ কোর্স শুরু ১০ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাইখুল কুরআন আল্লামা ক্বারী বেলায়েত হুসাইন রহ. প্রতিষ্ঠিত ও প্রবর্তিত নূরানী তা'লীমুল কুরআন বোর্ড বাংলাদেশের আয়োজনে বরিশালে নতুন ব্যাচের মু’আল্লিম কোর্স শুরু হচ্ছে আগামী ১০ নভেম্বর।

নগরীর রূপাতলীর তহুরা ম্যানশনে [৪র্থ তলা] সংস্থাটির বিভাগীয় কার্যালয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

থাকা-খাওয়াসহ প্রশিক্ষণ নয় হাজার টাকা। ভর্তির নিয়মের মধ্যে রয়েছে-

পূর্ণ কুরআন মাজীদ সহীহ্-শুদ্ধভাবে তেলাওয়াতে সক্ষম হতে হবে।

আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি সাথে আনতে হবে।

মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষেধ।

প্রশিক্ষণ চলাকালীন ছুটি নেওয়া যাবে না।

এছাড়া রমজান স্পেশাল ব্যাচ ১৭ শাবান থেকে ২৫ রমজান পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সার্বিক ব্যবস্থাপনায় আল্লামা ক্বারী বেলায়েত হুসাইন (রহ.) এর সাহেবজাদা এবং নূরানী তা'লীমুল কুরআন বোর্ড বাংলাদেশের পরিচালক মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন।

প্রশিক্ষণ পরিচালনা করবেন আল্লামা ক্বারী বেলায়েত হুসাইন (রহ.)-এর সাহেবজাদা ও নূরানী তা'লীমুল কুরআন বোর্ড বাংলাদেশের পরিচালক মাওলানা কালিমুল্লাহ জামিল হুসাইন।

ভর্তিসংক্রান্ত বিস্তারিত জানতে- 01756-328180 নাম্বারে ফোন করুন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ