শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

নারিকেল দুধে হাঁসের মাংস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাইমুনা আক্তার: শীতকাল চলে যাচ্ছে প্রায়। এই সময়গুলো দারুণ। না শীত, না গরম। এসময়ে নানান কিছুর সাথে হাঁসের মাংসের রান্নাটা লোভনীয় বেশ। নারিকেল দুধ দিয়ে রান্না করা হাঁসের মাংসের অনন্য স্বাদ। শীত শেষ হওয়ার আগে একদিন রান্না করে ফেলতে পারেন মজার এই খাবারটি।

উপকরণ: হাঁসের মাংস ১ কেজি, নারিকেল দুধ ২ কাপ, পেঁয়াজ বাটা কোয়ার্টার কাপ, পেঁয়াজ কুচি কোয়ার্টার কাপ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, কাঁচামরিচ ৫-৬টি, গরম মশলা গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদমতো, গরম পানি ৩ কাপ, তেল কোয়ার্টার কাপ, এলাচ, দারুচিনি ও তেজপাতা ২-৩টি করে।

প্রণালি: প্রথমে হাঁস কেটে ধুয়ে পরিষ্কার করে পানি নিংড়ে নিন। কড়াইয়ে তেল গরম হলে এলাচ, দারুচিনি, তেজপাতা, রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিন। বাদামি রং এলে গরম মশলা গুঁড়া বাদে সব বাটা ও গুঁড়া মশলা দিয়ে আধা কাপ পানি দিয়ে কষাতে হবে। তেল উঠে এলে মাংস দিয়ে আবার কষাতে হবে।

এবার অর্ধেক নারিকেল দুধ এবং গরম পানি দিয়ে ঢেকে মৃদু আঁচে মাংস রান্না করুন। মাখা মাখা ও সিদ্ধ হলে বাকি নারিকেল দুধ দিয়ে দিন। কাঁচামরিচ, গরম মশলা গুঁড়া দিয়ে ঢেকে আঁচ কমিয়ে ১০-১৫ মিনিট দমে রেখে নামিয়ে নিন। পরিবেশন করুন গরম গরম খিচুড়ি অথবা পোলাওয়ের সঙ্গে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ