রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘এক মাসের মধ্যে প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হব’  রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০ নগরবাসীকে বাঁচাতে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন ইমাম-হাফেজ ও মাদরাসা শিক্ষার্থীদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ চিনির দাম বৃদ্ধির জন্যও কি দায়ী মুসলিমরা, বিজেপিকে সঞ্জয় সিংয়ের কটাক্ষ নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ জাপানে কয়েক বছরে মুসলিমের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ ইলমের হেফাজতে এক নিভৃতচারী ব্যক্তিত্ব নতুন ধর্ম প্রতিমন্ত্রীকে বরণ করে নিলো বারিধারা মাদরাসা ‘অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে’

যুক্তরাষ্ট্র ও কানাডায় পালিত হচ্ছে ইসলাম সচেতনতা সপ্তাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেখ আবদুল্লাহ বিন মাসউদ ।।

যুক্তরাষ্ট্র ও কানাডার মুসলিমরা ‘ইসলামিক অ্যাওয়ারনেস উইক’ (ইসলাম সচেতনতা সপ্তাহ) উদ্‌যাপন  করছেন। দেশ দুটির বিশ্ববিদ্যালয়ের মুসলিম শিক্ষার্থীরা এই কর্মসূচির উদ্যোগ নিয়েছেন। তাঁরা বলছেন, পশ্চিমা বিশ্বে ক্রমবর্ধমান ইসলাম-বিদ্বেষ দূর করতে তাঁরা ইসলাম সচেতনতা সপ্তাহ পালন করছেন।

কর্মসূচির অংশ হিসেবে কানাডার কালগরির মাউন্ট রয়াল ইউনিভার্সিটির মুসলিম শিক্ষার্থীরা ২০ থেকে ২৪ জানুয়ারি সচেতনতা কর্মসূচি পালন করছেন। তাঁরা বর্ণবাদের বিরুদ্ধে ধারাবাহিক জ্ঞানমূলক আলোচনার আয়োজন করেছেন।

মুসলিম নিউজ সাইট ‘ফাইভ পিলারস’-এর ডেপুটি এডিটর দিলি হুসাইন বলেন, ‘যদি পশ্চিমা বিশ্বের অমুসলিমদের মধ্যে মুসলিম বিশ্বাস সম্পর্কে অমূলক ধারণা বৃদ্ধি পায়, মুসলিম বিশ্বাস ও সংস্কৃতিতে সমস্যা খুঁজে পায় বা ইসলামী মূল্যবোধকে তারা ধর্মনিরপেক্ষ মূল্যবোধ বিরোধী মনে করে, তবে আমরা বলব আলোচনা ও মতবিনিময়ের প্রয়োজন আছে।’

তিনি চলমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিতে মুসলিমদের আরো সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘পরিস্থিতির উন্নয়ন চোখে পড়ছে না। সুতরাং এখন নিজেকে গুটিয়ে রাখা উচিত হবে না। এখন বের হতে হবে এবং সক্রিয় হতে হবে।’

যুক্তরাষ্ট্র ও কানাডায় মুসলিম শিক্ষার্থীদের একাধিক সংগঠন রয়েছে। তাঁরা মুসলিম অধিকার ও সমাজসেবামূলক কার্যক্রম করে থাকেন। অমুসলিম শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে থাকেন। এই সংগঠনগুলো ‘এমএসএ’ নামে পরিচিত।

২০১১ সালের জাতীয় জরিপ অনুযায়ী কানাডায় মুসলিম জনসংখ্যা সাড়ে সাত লাখ। যা দেশটির মোট জনসংখ্যার ৩.২ শতাংশ। মুসলিমরা কানাডার দ্বিতীয় বৃহৎ ধর্মীয় জনগোষ্ঠী।

সূত্র : গ্লোবাল নিউজ

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ