রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চিনির দাম বৃদ্ধির জন্যও কি দায়ী মুসলিমরা, বিজেপিকে সঞ্জয় সিংয়ের কটাক্ষ নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ জাপানে কয়েক বছরে মুসলিমের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ ইলমের হেফাজতে এক নিভৃতচারী ব্যক্তিত্ব নতুন ধর্ম প্রতিমন্ত্রীকে বরণ করে নিলো বারিধারা মাদরাসা ‘অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে’ রাজধানীতে আরিশ ট্রাভেলসের হজ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মারকাযু শাইখিল ইসলামের ৩০০ শিক্ষার্থী দেশে ফিরল কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির লাশ কুমিল্লায় সচেতন আহলে সুন্নাতের সিরাতসভা

মহাকাশে নতুন স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাচ্ছে ইরান। নতুন এই উপগ্রহের নামকরণ করা হয়েছে ‘জাফর’। শনিবার (১৮ জানুয়ারি) ইরানের মহাকাশ সংস্থা আইএসএ এর বরাতে এ খবর প্রকাশ করেছে পার্স টুডে।

প্রায় দেড় বছরের বেশি সময় ধরে ইরানি বিজ্ঞানীরা এই উপগ্রহটি নিয়ে গবেষণা করেছেন। বিজ্ঞানীরা বলছেন, এই উপগ্রহের ওজন ৯০ কেজি। এর মধ্যে থাকা চারটি ক্যামেরা ভূপৃষ্ঠের ছবি ধারণ করতে সক্ষম। জাফরের ইমেজ রেজ্যুলেশন হচ্ছে ৮০ মিটার।

২০০৯ সালে ইরানি বিজ্ঞানীরা আশা নামের কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠায়। এর পরের বছর প্রাণীবাহী মহাকাশযান মহাকাশে দেশটি। এরপর ২০১৫ সালে ফজর বা ঊষা নামে কৃত্রিম উপগ্রহ পাঠায় ইরান। এই স্যাটেলাইটটি উঁচুমানের ছবি ধারণ করে পৃথিবীতে পাঠাচ্ছে।

গত বছরের জানুয়ারিতে কারিগরী ত্রুটিতে ব্যর্থ হয় ইরানের তৈরি পায়াম স্যাটেলাইটের উৎক্ষেপণ। নতুন স্যাটেলাইট জাফর আকার ও ওজনের দিক থেকে পায়াম স্যাটেলাইটের মতো হলেও এতে নতুন কিছু বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ