রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চিনির দাম বৃদ্ধির জন্যও কি দায়ী মুসলিমরা, বিজেপিকে সঞ্জয় সিংয়ের কটাক্ষ নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ জাপানে কয়েক বছরে মুসলিমের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ ইলমের হেফাজতে এক নিভৃতচারী ব্যক্তিত্ব নতুন ধর্ম প্রতিমন্ত্রীকে বরণ করে নিলো বারিধারা মাদরাসা ‘অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে’ রাজধানীতে আরিশ ট্রাভেলসের হজ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মারকাযু শাইখিল ইসলামের ৩০০ শিক্ষার্থী দেশে ফিরল কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির লাশ কুমিল্লায় সচেতন আহলে সুন্নাতের সিরাতসভা

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০ দিনের যুদ্ধবিরতিতে প্রস্তুত তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে পারলে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর করবে তালেবান। বর্তমানে কাতারের দোহায় মার্কিন মধ্যস্থতাকারীদের সঙ্গে তালেবানের আলোচনা চলছে। সেখানে নিজেদের শর্ত পূরণ হলে যুদ্ধবিরতিতে যাবে তারা।

রয়টার্স জানিয়েছে, মার্কিন বাহিনীর সঙ্গে ১০ দিনের যুদ্ধবিরতিতে যেতে সম্মত হয়েছে তালেবান। এ সময় আফগানিস্তানের সরকারি বাহিনীর ওপরও সহিংসতা কমিয়ে আনবে তারা। এমনকি আফগান সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায়ও বসবে। এ সবকিছুই হবে যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে পারে তালেবানরা।

যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে কোনো চুক্তি হলে অঞ্চলটিতে দীর্ঘস্থায়ী কোনো সমাধানের পথ খুলবে বলে আশা করা হচ্ছে।

দোহায় তালিবানের অফিসের এক মুখপাত্র বলেন, বুধবার ও বৃহস্পতিবার শান্তিচুক্তি বিষয়ে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যস্থতাকারী দল।

সুহাইল শাহীন নামের ওই মুখপাত্র এক টুইটার পোস্টে জানান, দুই পক্ষের মধ্যে আলোচনা কার্যকর হয়েছে। এই আলোচনা আরও কয়েকদিন চলবে।

সিনিয়র এক তালেবান কমান্ডার বলেন, যুক্তরাষ্ট্র চেয়েছিলো আমরা যেন আলোচনার সময় যুদ্ধ বন্ধ রাখি। আমাদের শুরা পরিষদ থেকে জানানো হয় আমরা যেদিন শান্তি চুক্তিতে স্বাক্ষর করবো সেদিনই যুদ্ধ থামবে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ