শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

সন্তানকে বাঁচাতে বন্দুকের আঘাতে মৃত্যুর মুখে ফিলিস্তিনি মা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন।।

সন্তানকে দখলদার ইসরায়েলি সৈন্যদের থেকে বাঁচাতে গিয়ে এক ফিলিস্তিনি মায়ের জীবন সংকটাপন্ন। ১৪ বছর বয়সী শিশু সন্তানকে গ্রেফতার থেকে বাঁধা দেয়ায় ইহুদিবাদীদের বন্দুকের আঘাতে মাথার খুলি ভেঙে যায় তার-এতে রিনা দারবিস নামের ৩৬ বছর বয়সী ওই নারী মারাত্মকভাবে আহত হয়েছেন।

আল জাজিরা আরবির একটি প্রতিবেদনে জানানো হয়, গত দেড় মাস আগে ফিলিস্তিনের রাজধানী অধিকৃত জেরুসালেমের পূর্ব ইসাউইয়া অঞ্চলে ইসরায়েলের বর্ডার গার্ডস ইউনিটের এক সেনাসদস্য রিনা দারবিসকে বন্দুক দিয়ে আঘাত করে এ দুর্ঘটনা ঘটান।

স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক জানান,মাথার খুলি ছাড়াও নাকের হাড়েও মারাত্মক জখমের সৃষ্টি হয়েছে। রিনা দারবিসের স্বামী গণমাধ্যমকে জানান,প্রতিবার আয়নায় চেহারা দেখা মাত্রই হুঁ হুঁ করে কেঁদে ওঠেন তার স্ত্রী।

কারণ, চেহারাটা অসম্ভব ভয়ংকর আকৃতি ধারণ করেছে। সঙ্গে আছে প্রচন্ড ব্যাথা। এখন এই ফিলিস্তিনি মা সংকটময় জীবন অতিবাহিত করছেন।

সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন,ইসরায়েলি সৈন্যরা তার সন্তানকে আটক করতে আসলে বাঁধা দেন তিনি, বাঁধা না মেনে তার সন্তানকে তারা তুলে নিয়ে যায়। এদের মধ্য থেকে একজন নিজ সন্তানকে গ্রেফতারে বাঁধা দেয়ার কারণে এই নারীর মাথার সম্মুখভাগে বন্দুকের গোড়ালি দিয়ে আঘাত করে, আর এতেই তার মাথার খুলি ভেঙে যায়। তবে তার সন্তানকে কি কারণে আটক করা হয়েছে কোন পক্ষ থেকেই এ ব্যাপারে কিছু জানা যায়নি।

আল জাজিরা অবলম্বনে বেলায়েত হুসাইন এর অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ