শনিবার, ২২ আগস্ট ২০২৬ ।। ৭ ভাদ্র ১৪৩৩ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহারাষ্ট্রের নতুন আইনে আপত্তি মাওলানা মাহমুদ মাদানীর এক হতে না পারার খেসারত কি দিচ্ছে হেফাজত-জমিয়ত? আল-আমিন— সবার বিশ্বাসের মানুষ নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের কাছে হেফাজতের প্রত্যাশা জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করুন: পীর সাহেব চরমোনাই রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে তেলাওয়াত করা আয়াতের বার্তা কী? ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের পরিকল্পনা সরকারের: আমির খসরু দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি

জর্দানে কোণঠাসা ইসরায়েল, গ্যাস চুক্তি বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বব্যপী কোণঠাসা হয়ে পড়ছে ইহুদিবাদী ইসরায়েল। সেই ধারাবাহিকতায় এবার ইসরায়েল থেকে গ্যাস আমদানি বন্ধ করে দেয়ার চেষ্টা করছে জর্ডান সরকার। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ইতিমধ্যে গ্যাস আমদানির সঙ্গে জড়িত কোম্পানির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন।

এছাড়া তিনি কয়েক জন সংসদ সদস্যকে বলেছেন, ইসরায়েলের সঙ্গে স্বাক্ষরিত গ্যাস চুক্তি বাতিলের বৈধ উপায়গুলো পর্যালোচনা করে দেখা হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় সংস্থা ইরনার এ খবর দিয়েছে।

জর্ডানের জাতীয় বিদ্যুৎ কোম্পানি ২০১৬ সালে ইসরায়েল থেকে গ্যাস আমদানি সংক্রান্ত একটি চুক্তিতে সই করেছে। এই চুক্তি অনুযায়ী ১৫ বছরে ইসরাইল থেকে জর্ডানের প্রায় সাড়ে চার হাজার কোটি ঘনমিটার গ্যাস আমদানি করার কথা ছিল।

জর্ডানের ট্রেড ইউনিয়ন ও বিরোধী রাজনৈতিক দলগুলো এর বিরোধিতা করেছিল। দেশটির প্রায় অর্ধেক জনগণ ফিলিস্তিনি বংশোদ্ভূত। তারা ১৯৯৪ সালের ইসরাইল-জর্ডান চুক্তির বিরোধিতা করে।

এর আগে ২০১৮ সালে নতুন এক আদেশে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ জানিয়েছিলেন, ইসরায়েলকে আর জমি ইজারা দেয়া হবে না। ইজারা দেয়া দুটো কৃষি এলাকাও ফিরিয়ে নেয়া হবে।

১৯৯৪ সালে স্বাক্ষরিত শান্তি চুক্তির আওতায় ওই কৃষি এলাকা দুটি ইসরায়েলের কৃষকদের মালিকানায় রয়েছে। আগামী বছর এ ইজারার মেয়াদ শেষ হবে।

এরপর নতুন করে মেয়াদ বৃদ্ধি করা হবে না বলে জানিয়েছে বাদশাহ। বরাবরই এই চুক্তির বিরোধিতা করে আসছিলেন জর্ডানের বেসামরিক সামাজিক সংগঠন ও মানবাধিকার কর্মীরা। বাদশাহ এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সংগঠনগুলো।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ