সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

পর্তুগিজ ভাষায় কুরআন অনুবাদকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পর্তুগিজ ভাষায় কুরআন অনুবাদক এবং ব্রাজিলের সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রতিষ্ঠাতা ‘হালমি মোহাম্মদ নাসের’ ৯৭ বছর বয়সে ইন্তেকাল করেছেন।

হালমি মোহাম্মদ নাসের মিশরে জন্মগ্রহণ করেছেন; তবে তিনি ব্রাজিলে ইসলাম এবং আরবি ভাষার সম্প্রসারণের জন্য ৫৫ বছর সেদেশে বসবাস করেছেন।

তিনি তার জীবদ্দশায় একাডেমিক অনেক রচনা এবং অনুবাদ করেছেন।

২০০৪ সালে তিনি সফলভাবে পর্তুগাল ভাষায় কুরআন অনুবাদ করেন এবং সৌদি আরবের পবিত্র নগরী মদিনার ‘মালিক ফাহাদ’ কুরআন প্রিন্টিং সেন্টারে তার এই অনুদিত পাণ্ডুলিপি প্রিন্ট করা হয়।

পর্তুগিজ ভাষায় কুরআন অনুবাদক হালমি মোহাম্মদ নাসেরের মৃত্যুতে ওয়ার্ল্ড কাউন্সিল অফ মুসলিম কমিউনিটির সেক্রেটারি মুহাম্মাদ আল-বাসারী তার পরিবারকে সমবেদনা জানিয়ে বলেছেন ব্রাজিল এবং লাতিন আমেরিকায় ইসলাম ও আরবি ভাষার প্রচলনের জন্য তিনি দীর্ঘ ৫৫ বছর মিশরের বাহিরে ছিলেন এবং তিনি ২০১৫ সালে পুনরায় মিশরে ফিরে আসেন।

তিনি বহু বৈজ্ঞানিক রচনা এবং আরবি থেকে পর্তুগিজ ও পর্তুগিজ থেকে আরবি ভাষায় অনেক গ্রন্থ অনুবাদ করেছেন।

সারা জীবন নাসের হাস্যোজ্জল চেহারায় সকলের সাথে কথা বলেছেন। তিনি ইসলামিক দেশসমূহে অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন।

লাতিন আমেরিকার ইসলামিক প্রচার কেন্দ্র এবং ক্যারিবিয়ান এবং ব্রাজিলিয়ান ইসলামিক সমিতি হালমি মোহাম্মদ নাসেরের মৃত্যুতে শোক ও সমবেদনা জ্ঞাপন করে ঘোষণা করেছে এই মরহুমের কুলখানির অনুষ্ঠান আগামীকাল ব্রাজিলে অনুষ্ঠিত হবে। ইকনা

-এটি