শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

স্বাস্থ্যকর চিংড়ির সালাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাইমুনা আক্তার: চিংড়ির যেকোনো রান্নাই অনেক স্বাদের। তবে চিংড়ি দিয়ে যদি আলাদা কিছু করতে মন চায়। তাহলে চিংড়ির সালাদ রেসিপিটি একবার ঘরে চেষ্টা করতে পারেন। চিংড়ির সালাদ রেসিপিটি অত্যন্ত স্বাস্থ্যকর, সহজ এবং এটি তৈরির উপকরণও খুব বেশি লাগে না।

আসুন জেনে নেই এটি তৈরিতে কী কী লাগবে আর কীভাবে তৈরি করা যাবে।

উপকরণ: ১. চিংড়ি মাছ আধা কেজি, ২. চিলি সস দুই টেবিল চামচ, ৩. রসুন কুচি ছয়-সাত কোয়া, ৪. কাঁচামরিচ সাত-আটটি, ৫. ফিস সস পাঁচ-ছয় টেবিল চামচ, ৬. সাদা ভিনেগার চার টেবিল চামচ, ৭. তিলের তেল পরিমাণ মতো।

সালাদের জন্য যা লাগবে: ১. পেঁয়াজের কলি কুচি চার-পাঁচটি (না হলেও চলবে), ২. গাজর কুচি একটি, ৩. ধনেপাতা সামান্য, ৪. লবণ স্বাদ মতো।

যেভাবে প্রস্তুত করবেন: প্রথমে চিংড়ি মাছ লবণ মেশানো পানিতে সেদ্ধ করে নিন। এর মধ্যে রসুন কুচিও দিয়ে দিন। এবার একটি বাটিতে ফিশ সস, চিলি সস, সাদা ভিনেগার, কাঁচামরিচ কুচি ও তিলের তেল একসঙ্গে মিশিয়ে নিন।

এখন এতে গাজর কুচি, পেঁয়াজের কলি কুচি, ধনেপাতা কুচি ও সামান্য লবণ দিয়ে ভালো ভাবে মেশান। এরপর সেদ্ধ করা চিংড়ি ও রসুন কুচি এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিন। ব্যাস, তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর চিংড়ি সালাদ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ