বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত ১২ রবিউল আউয়াল উদযাপনে জাতীয় কর্মসূচি গ্রহণ

কাবা শরিফের নতুন ইমাম শায়েখ ইয়াসির বিন রশিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মসজিদুল হারামের নতুন ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন ডক্টর শায়েখ ইয়াসির বিন রশিদ বিন হুসাইন আল উদয়ানী আদ দাওসারী। গত রোববার (১৩ অক্টোবর) সৌদি রাজকীয় এক ফরমানে তার নিয়োগের ঘোষণা দেয়া হয়।

সোমবার (১৪ অক্টোবর) মাগরিবের নামাজের ইমামতি করেন শায়েখ ইয়াসির বিন রশিদ।

চল্লিশ বছর বয়সী এই ইমাম এর আগে মসজিদুল হারামে তারাবিহ এবং তাহাজ্জুদ নামাজের ইমামতি করেছেন। তবে এই মসজিদে ফরজ নামাজের ইমামতির সৌভাগ্য অর্জন করলেন এই প্রথম। শায়েখ ইয়াসির বিন রশিদ বিগত ২০ বছর যাবত সৌদি আরবের প্রসিদ্ধ একাধিক মসজিদে ইমামতির দায়িত্ব পালন করেছেন। খতিবের দায়িত্বে ছিলেন অন্তত ১০ বছর।

শায়েখ ইয়াসির বিন রশিদ সৌদিসহ গোটা বিশ্বের খ্যাতিমান একজন কারী; বিশ্বের নামীদামী বিখ্যাত সব কারীদের থেকে কেরাত শিখেছেন এবং সনদ লাভে করেছেন। সৌদি আরব বৃটেনসহ বিশ্বের নানাপ্রান্তে কুরআন প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন।

আরব টেলিভিশন রেডিওর এক অতি পরিচিত মুখ শায়েখ ইয়াসির বিন রশিদ। ইলমে কুরআন, ব্যবসা-লেনদেন বিষয়ক একাধিক বইও লিখেছেন। স্ত্রী, দুই পুত্র,দুই কন্যা নিয়ে বেশ সুখময় জীবন অতিবাহিত করছেন তিনি।

আইম্মাতুল হারামাইনিশ শারিফাইন অবলম্বনে বেলায়েত হুসাইন

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ