জাতিসংঘের তথ্য অনুযায়ী সুদানের যুদ্ধবিধ্বস্ত উত্তর কর্ডোফান প্রদেশের গুরুত্বপূর্ণ শহর এল-ওবেইদে একটি জানাজার মজমায় হামলা হয়। এতে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় স্থানীয় সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার এই খবর নিশ্চিত করলেও হামলার সময় বা এর পেছনে কারা ছিল, তা নির্দিষ্ট করে জানায়নি। তবে প্রাদেশিক সরকারের মতে, আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস ( আরএসএফ) এই ড্রোন হামলা চালিয়েছে। এতে নারী ও শিশুরাও প্রাণ হারিয়েছেন।
এল-ওবেইদ শহরটি এখনো সরকারি বাহিনী সুদানিজ আর্মড ফোর্সেসের দখলে থাকলেও আরএসএফ শহরটিতে বড় ধরনের সামরিক অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। ফলে সেনাবাহিনীও তাদের প্রতিহত করার জন্য শহরে সেনা জড়ো করেছে।
ওচা এক বিবৃতিতে জানিয়েছে, কর্ডোফান অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির ক্রমাগত অবনতি ঘটছে। তারা অবিলম্বে সংঘাত বন্ধ করে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।
এল-ওবেইদ অঞ্চলে যুদ্ধ তীব্র হয়েছে। আরএসএফ সম্প্রতি এল-ওবেইদ থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত বারা শহরটি এসএএফের কাছ থেকে à¦