রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি

মোটরসাইকেল থামিয়ে পুলিশকে পেটাল ছাত্রলীগকর্মী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলায় এক ছাত্রলীগকর্মীর হামলায় আহত হয়েছেন পুলিশের এএসআই মুহা. আব্বাস হোসেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছেন।

গতকাল শনিবার বিকেলে ইন্দুরকানী উপজেলার কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের ওপর হামলাকারী মুহা. তৌকির ছাত্রলীগকর্মী বলে নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানার ওসি মুহা. হাবিবুর রহমান। পুলিশ তৌকিরকে গ্রেফতার করেছে।

তৌকির বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার চিংড়াখালী এলাকার মুহা. আলাউদ্দিনের পুত্র।

থানার ওসি মুহা. হাবিবুর রহমান জানান, ইন্দুরকানীর কলেজ মোড় এলাকায় পুলিশের চেকপোস্ট চলাকালীন বালিপাড়া এলাকা থেকে ইন্দুরকানীর দিকে যাওয়ার সময় একটি মোটরসাইকেলের আরোহীকে থামতে পুলিশ সংকেত দিলে সে প্রথমে থামাতে চায়নি।

পরে পুলিশের ওই এএসআই মুহা. আব্বাস হোসেন দ্বিতীয়বার সংকেত দিলে চেকপোস্টের অদূরে গিয়ে মোটরসাইকেলটি থামায়। এ সময় পুলিশের সঙ্গে মোটরসাইকেল আরোহী তৌকিরের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশের ওই কর্মকর্তার ওপর তৌকির হামলা চালিয়ে তাকে আহত করে।

এ সময় চেকপোস্টে উপস্থিত অন্য পুলিশ সদস্যরা আব্বাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং হামলাকারী তৌকিরকে আটক করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ